রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ফুনসুখ ওয়াংড়ুকে বাঁচান’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে বার্তা ‘3 Idiots’-এর চতুরের

Published on: July 14, 2026
---Advertisement---

“I don’t want Phunsukh Wangdu to die. Hello idiots, pehchana? This is Omi Vaidya, Chatur from ‘3 Idiots’ and Sadiq from ‘The Office’, and I have an important message for you. I don’t really do this very often, so please listen up.”দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে থাকা শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে এমনই আবেগঘন আবেদন জানালেন ‘3 Idiots’-এ ‘চতুর’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু এমন একজন মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ুক, তা তিনি কোনওভাবেই চান না। (3 Idiots Chatur for Sonam Wangchuk)

ভিডিয়োর শুরুতেই ওমি বৈদ্য নিজেকে ‘3 Idiots’-এর চতুর হিসেবে পরিচয় দিয়ে দর্শকদের উদ্দেশে বলেন, অনেকেই হয়তো জানেন না, ছবির জনপ্রিয় চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’-র অনুপ্রেরণা ছিলেন বাস্তবের লাদাখি প্রকৌশলী, উদ্ভাবক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক সোনম ওয়াংচুক। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হয়েছে বলেও জানান অভিনেতা। ওমির কথায়, ওয়াংচুক অত্যন্ত বিনয়ী এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। শিক্ষা, পরিবেশ এবং সমাজের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। (3 Idiots Chatur for Sonam Wangchuk)

তবে বর্তমানে সেই সোনম ওয়াংচুক দীর্ঘ অনশনের জেরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বলেই উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা। তাঁর দাবি, ওয়াংচুকের রক্তে শর্করার মাত্রাও অনেকটা নেমে গিয়েছে। সংবাদমাধ্যমে বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ওমি। একইসঙ্গে তিনি বলেন, ওয়াংচুকের দাবির সঙ্গে সকলের মত মিলতেই হবে, এমন নয়। কিন্তু একজন মানুষের জীবন নিয়ে উদাসীন থাকা উচিত নয়। (3 Idiots Chatur for Sonam Wangchuk)

ওমি বৈদ্যের এই ভিডিয়োটি পরে X-এ শেয়ার করেন আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ। তিনি লেখেন, ‘3 Idiots’-এর অন্তত একজন অভিনেতা বাস্তবের ‘ফুনসুখ ওয়াংড়ু’-র পাশে দাঁড়িয়েছেন। এরপরই তাঁর প্রশ্ন, ছবির মুখ্য অভিনেতা আমির খান এ বিষয়ে কী অবস্থান নেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

উল্লেখ্য, সোনম ওয়াংচুকের অনশন চলাকালীন সময়েই আমির খান তৃতীয় বিয়ে সারেন। কিন্তু এখনও পর্যন্ত ওয়াংচুকের অনশন বা আন্দোলন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। এমনকি যন্তর মন্তরে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেননি। সেই কারণেই বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। (3 Idiots Chatur for Sonam Wangchuk)

Cockroach Janta Party (CJP)-র নেতৃত্বে চলা এই আন্দোলনের মূল দাবি, NEET পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি NEET বিতর্কের জেরে যেসব পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে, তাঁদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। ২০ জুন আন্দোলন শুরু হলেও ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে বসেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের দাবি, ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ৯ কেজি কমেছে এবং শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন সংসদ অভিযানেরও ডাক দিয়েছে আন্দোলনকারীরা। (3 Idiots Chatur for Sonam Wangchuk)

আরও পড়ুন :মাঝে ২৫ বছরের ব্যবধান, তারপর মিলন, আজ গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে আমির খান


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

6 thoughts on “‘ফুনসুখ ওয়াংড়ুকে বাঁচান’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে বার্তা ‘3 Idiots’-এর চতুরের”

  1. Can I just say what a reduction to find someone who actually is aware of what theyre speaking about on the internet. You positively know find out how to bring a difficulty to gentle and make it important. More individuals have to read this and understand this aspect of the story. I cant consider youre no more in style since you definitely have the gift.

    Reply

Leave a Comment