“সবাই কেশর বেচছেন, আপনি Acer বেচছেন?” সাংবাদিকের এমন প্রশ্ন। আর তার জবাবে অক্ষয় কুমারের মুখে শুধু হাসি। পানমশলা ও গুটখার বিজ্ঞাপন নিয়ে চলা বিতর্কের মাঝেই সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন বলিউড অভিনেতা। সেই মুহূর্তের ভিডিয়োও ইতিমধ্যে নজর কেড়েছে। (Akshay Kumar)
২০ অগস্ট Acer-এর একটি প্রচারমূলক অনুষ্ঠানে হাজির ছিলেন অক্ষয় কুমার। সেখানেই ভারতে সংস্থাটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান চলাকালীন এক মহিলা সাংবাদিক অক্ষয়কে পানমশলার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন করেন। সরাসরি উত্তর না দিয়ে হেসেই পরিস্থিতি সামাল দেন অভিনেতা।
শাহরুখ-অজয়-টাইগারকে ঘিরে বিতর্ক
সাংবাদিকের প্রশ্নের পেছনে ছিল শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক। তিন অভিনেতাকে দেখা গিয়েছে Vimal Elaichi-র বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপন নিয়েই মহারাষ্ট্রে প্রশ্ন উঠেছে। অভিযোগ, এলাচের বিজ্ঞাপনের আড়ালে পরোক্ষভাবে পানমশলার প্রচার করা হচ্ছে। (Akshay Kumar)
এই ঘটনায় তিন অভিনেতাকেই শো-কজ নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের Food and Drug Administration বা FDA। সংস্থার বক্তব্য, বিজ্ঞাপনটি খাবার সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন হতে পারে। মহারাষ্ট্রে এই ধরনের পরোক্ষ বা ‘সারোগেট’ প্রচার নিষিদ্ধ বলেও জানানো হয়েছে। (Akshay Kumar)
‘ফাইনাল ওয়ার্নিং’ FDA-র
মহারাষ্ট্র FDA এই নোটিসকে ‘ফাইনাল ওয়ার্নিং’ হিসেবে উল্লেখ করেছে। Food Safety and Standards Act, 2006 এবং সংশ্লিষ্ট নিয়মের কথাও নোটিসে উল্লেখ করা হয়েছে।
কমিশনার তুকারাম মুন্ধের নেতৃত্বে মহারাষ্ট্র FDA ইতিমধ্যেই বিভিন্ন খাবারের দোকান ও খাদ্যপণ্যে পরিদর্শন চালাচ্ছে। খাবারের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখাই এই অভিযানের লক্ষ্য। (Akshay Kumar)
তবে এই বিতর্কের মাঝেও অক্ষয় কুমারকে পানমশলা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। সাংবাদিকের প্রশ্ন শুনে তাঁর হাসিই হয়ে উঠেছে আলোচনার বিষয়। (Akshay Kumar)
আরও পড়ুন :- চুমু খেতে গিয়ে নাজেহাল ইমরান, নায়িকার মুখের দুর্গন্ধে বেহাল ‘সিরিয়াল কিসার’












[862]777 bet Official Login | Best Online Slots with GCash Payout,777 bet offers a seamless gaming experience. Get the app download for easy access, explore expert baccarat strategy tips, and enjoy fast GCash payouts. Join now! visit: 777 bet