বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন আবার একসঙ্গে জুটি বাঁধছেন। তাদের পরবর্তী ছবির গল্প জনপ্রিয় শিকারি জিম করবেটের (Jim Corbett) জীবনদর্শন। প্রিয়দর্শনের চেনা ঘরানায় কোনও গম্ভীর চরিত্র এটি নয়। বরং বন্যপ্রাণী সংরক্ষণের বার্তার পাশাপাশি এটি একটি কমিক থ্রিলারও বটে (Jim Corbett)।
Jim Corbett: ‘জিম করবেট’ চরিত্রে অক্ষয়
অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন দীর্ঘ সময় ধরে বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। এবার তাঁদের নতুন ছবি বন্যপ্রাণী সংরক্ষণের প্রেক্ষাপটে নির্মিত একটি কমেডি-থ্রিলার। ‘মিড-ডে’-র প্রতিবেদন অনুযায়ী, এই ছবির নাম এখনও ঠিক করতে পারেননি পরিচালক। চলচ্চিত্রের গল্প কাল্পনিক হলেও, চরিত্রটি নির্মাণে করবেটের জীবন ও তাঁর জীবনের প্রতিটি মোড় পরিবর্তনের গল্পই তুলে ধরা হয়েছে (Jim Corbett)।
এই ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে একজন দক্ষ শিকারি হিসেবে দেখা যাবে, যেখানে গল্পের শুরুতে বন্যপ্রাণীদের হাত থেকে নিজের গ্রামকে বাঁচাতে বন্যপ্রাণীদের হত্যা করার ঘটনাও ঘটবে। পরবর্তীতে জঙ্গলে চোরাশিকারিদের পাল্লায় পড়ে তাঁর মানসিকতার পরিবর্তন হবে। বন সম্পদের ক্ষতি হচ্ছে দেখে চুপ থাকতে পারবেন না। শেষে বন্যপ্রাণী সংরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।
এই সিনেমার জন্য এখনও মহিলা অভিনেত্রী পাননি পরিচালক। পরিচালক চলতি বছরের অক্টোবর থেকেই এই ছবির কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। তবে ২০২৭ সালের জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। জানা গেছে, এই ছবির শুটিং কোনও ঘন জঙ্গলে হওয়ার কথা। ইতিমধ্যেই, জানা গিয়েছে, রাজস্থান এবং গুজরাতের মতো জায়গায় বিভিন্ন জঙ্গলে ছবির শুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।











I was searching for a platform that actually values its users and I found it here. The VIP program offers real benefits and the daily rewards keep me motivated. Customer service is friendly and always goes the extra mile to solve any questions. I cannot recommend it enough for anyone looking for a premium experience. f8betvip