---Advertisement---
lifezone nursing home

Arijit Singh with Anoushka Shankar: প্লেব্যাক থেকে অবসরের পর প্রথমবার মঞ্চে, অরিজিৎ সিং-অনুষ্কা শঙ্করের যুগলবন্দিতে মুগ্ধ কলকাতা

February 9, 2026 12:15 PM
---Advertisement---

রবিবার সন্ধ্যা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সুরের আলোয় ভরে উঠেছিল। বিশ্বখ্যাত সেতার শিল্পী রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্করের লাইভ কনসার্টে বিশেষ চমক হয়ে হাজির ছিলেন গায়ক অরিজিৎ সিং। দু’জনের যুগল পরিবেশনা কলকাতার জন্য তৈরি করল এক স্মরণীয় সন্ধ্যা।

অনুষ্কা শঙ্করের চলতি ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবেই এই কনসার্টের আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ১২ বছর পর কলকাতার মঞ্চে ফিরলেন তিনি। শুরু থেকেই তাঁর সেতারের সুর দর্শকদের মুগ্ধ করে। শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক ধাঁচের সুরের মেলবন্ধনে অনুষ্কার পরিবেশনা ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো।

তবে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অরিজিৎ সিংয়ের উপস্থিতি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উঠে তিনি নিজের কণ্ঠে গান গেয়ে পুরো স্টেডিয়ামকে আবেগে ভাসিয়ে দেন। সম্প্রতি প্লেব্যাক থেকে সরে আসার কথা ঘোষণা করার পর কলকাতার মঞ্চে এই প্রথম কনসার্ট অরিজিতের। তাই এই লাইভ পারফরমেন্সে দর্শকদের উন্মাদনা ছিল সম্পূর্ণ আলাদা। সিনেমায় আরিজিতের কন্ঠ আর শোনা না গেলেও শ্রোতাদের যে তিনি তাঁর সুরের জাদু থেকে এখনই বঞ্চিত করবেন না তা বুঝিয়ে দিলেন শিল্পী।

এই অনুষ্ঠানে তবলার তালে বাড়তি মাত্রা যোগ করেন বিশিষ্ট তবলাবাদক বিক্রম ঘোষ। সেতার, তবলা আর অরিজিতের কন্ঠ- এই তিনের মেলবন্ধনে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক শান্ত অথচ গভীর আবেগের আবহ। দর্শকরা এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারেননি মঞ্চ থেকে। নেতাজি ইন্ডোরে উপস্থিত হাজার হাজার দর্শক মোবাইলের ক্যামেরায় ধরে রেখেছেন এই বিশেষ মুহূর্তগুলি, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে। সেখানে অনেকেই মন্তব্য করেন, এই যুগল পরিবেশনা তাঁদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। Arijit Singh with Anoushka Shankar

সব মিলিয়ে, অরিজিৎ সিং ও অনুষ্কা শঙ্করের এই যৌথ পরিবেশনা কলকাতার সঙ্গীতপ্রেমীদের জন্য হয়ে থাকল এক স্মরণীয় সন্ধ্যা, যার রেশ দীর্ঘদিন থেকে যাবে মনের এক কোণে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment