রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুক্তির প্রথম দিনেই ২০০কোটির গণ্ডি অতিক্রম করল ‘Dhurandhar: The Revenge’, একাধিক শো হাউসফুল

Published on: March 20, 2026
Dhurandhar 2
---Advertisement---

বলিউডে আবারও ‘ধুরন্ধর’ ঝড়! মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে আগুন লাগল ‘Dhurandhar: The Revenge’। রিলিজের দিনই বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি আয় করে এক কথায় ইতিহাস গড়ে ফেলেছে ছবি। এমন রেকর্ড ওপেনিং যে কোনও বড় বাজেটের ছবিকেও টেক্কা দিতে পারে বলছেন বিশেষজ্ঞরা।

ছবিটি মুক্তির আগেই ছিল তুমুল উত্তেজনা। ট্রেলার, গান আর তারকাখচিত কাস্ট সব মিলিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই উত্তেজনাই যে টিকিট কাউন্টারে ঝড় তুলবে, তা যেন আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। আগাম বুকিং থেকেই মিলেছিল বড় ইঙ্গিত। ১৯ মার্চ, মুক্তির দিন সেই প্রত্যাশাকেই ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’।

Dhurandhar 2 1

কয়েকদিন আগেই ‘ধুরন্ধর’ পার্ট ওয়ান দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। রণবীর সিংকে এর লুক, অভিনয়, অ্যাকশন সব মিলিয়ে ‘ধুরন্ধর’ ছিল ওটা ফুল প্যাকেজ। ফলের দ্বিতীয় পার্ট মুক্তির আগে থেকেই কৌতুহল এবং এক্সপেক্টেশন এর পারদ ক্রমশ চড়তে থাকে। মুক্তি প্রথম দিনই দেশজুড়ে বহু সিনেমা হলে ছিল হাউসফুল বোর্ড। বড় বড় শহর তো বটেই, ছোট শহরেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও ছবির দাপট সমানভাবে নজর কেড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও দারুণ ব্যবসা করে প্রথম দিনেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য আর প্লট টুইস্টসহ জমজমাট গল্প- সব মিলিয়ে দর্শকদের পুরোপুরি আমোদ দিতে পেরেছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ । সোশ্যাল মিডিয়াতেও ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই একে “মাস্ট ওয়াচ” বলছেন, আবার কেউ কেউ বলছেন-এটাই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হতে চলেছে।

Divyanka’s Pregnancy Revealing: বিয়ের ১০ বছর পর ঘরে আসছে ছোট্ট অতিথি, মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিলেন দিব্যাঙ্কা-বিবেক

বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে স্পষ্ট,আগামী দিনগুলোতে ছবির আয় আরও বাড়বে। উইকএন্ডে এই সংখ্যা আরও লাফিয়ে বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। ছবির উপরি পাওনা অরিজিতের গান। এই ছবির সংগীতেও শোনা গেছে অরিজিৎ সিং এর গলা। উল্লেখ্য, কয়েকদিন আগেই প্লেব্যাক জগত থেকে অবসর নিয়েছেন তিনি। তবে জানিয়েছিলেন কিছু গান রেকর্ড আছে যেগুলি পরবর্তীতে মুক্তি পাবে। বেশ কিছুদিন পর আবার বড় পর্দায় অরিজিতের গলা শুনে আবেগে ভাসছেন দর্শকেরা।

সব মিলিয়ে, প্রথম দিনেই ২০০ কোটির বেশি আয় করে Dhurandhar: The Revenge, শুধু সফল ওপেনিংই করেনি, বক্স অফিসে একেবারে নতুন ইতিহাস লিখে ফেলেছে। এখন দেখার, ঝড় ঠিক কতদূর গিয়ে থামে!


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment