Site icon Hindustan News Point

মুক্তির আগেই চর্চায় ‘Bhooth Bangla’, এই ছবির কলাকুশলীদের পারিশ্রমিক কত?

Bhooth Bangla

বলিউডের আসন্ন হরর কমেডি ছবি ‘Bhooth Bangla’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। সঙ্গে দেখা যাবে বহু বিখ্যাত কলাকুশলীদেরও। জানেন কি এই ছবিতে অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?

আগামিকাল, অর্থাৎ ১৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘Bhooth Bangla’। ১৪ বছর পর ফিরছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। ছবিতে অক্ষয়ের পাশাপাশি রয়েছেন, টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বিসহ একাধিক জনপ্রিয় তারকা। শুধু ছবির গল্প নয়, অভিনেতাদের পারিশ্রমিক নিয়েও এখন দর্শকদের মধ্যে চলছে জোর চর্চা।

সম্প্রতি বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য অক্ষয় কুমার নাকি প্রায় ১৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তাছাড়া তিনিই ছবির সহপ্রযোজক হওয়ায় ছবির ৭০% শেয়ারও অভিনেতার হাতে।

অন্যদিকে, বলিউডের অন্যতম অভিনেত্রী টাবু এই ছবির জন্য পেয়েছেন আনুমানিক ২ কোটি টাকা। অভিনেত্রী ওয়মিকা গাব্বি নিয়েছেন প্রায় ১ কোটি। জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব এই ছবির জন্য প্রায় ৭০-৮০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে।

Akshay Kumar: ছবি মুক্তির আগেই সহঅভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট অক্ষয়ের, কী রয়েছে সেই পোস্টে?

এছাড়াও, এই ছবিতে দেখা যাবে টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকেও। তিনি এই ছবির জন্য পেয়েছেন প্রায় ১ কোটি টাকা।

‘Bhool Bhulaiyaa’, ‘Laxmi’-র পর ফের একটি হরর কমেডি ঘরানার ছবির মুখ্য চরিত্রে অক্ষয়। প্রথমে ছবিটি ১৫ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই তারিখ এগিয়ে ১৬ এপ্রিল করা হয়। মনে করা হচ্ছে, বক্স অফিসে ইতিমধ্যে ‘ধুরন্ধর ২’ ঝড় তোলায় তার সঙ্গে টক্কর দিতেই সময়ের আগেই মুক্তি পাচ্ছে ‘Bhooth Bangla’।


Exit mobile version