---Advertisement---
lifezone nursing home

Akshay Kumar: ছবি মুক্তির আগেই সহঅভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট অক্ষয়ের, কী রয়েছে সেই পোস্টে?

April 15, 2026 3:42 PM
Akshay Kumar
---Advertisement---

আগামীকাল, ১৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ছবি “Bhooth Bangla”। ছবি মুক্তির আগেই সহ অভিনেতা প্রয়াত আসরানি-কে নিয়ে আবেগঘন পোস্ট করলেন অক্ষয়। ঠিক কী বললেন তিনি?

বেশ কিছু বছর ধরেই বলিউডের কমেডি ঘরানার সিনেমার সঙ্গে যুক্ত অক্ষয়। ‘হাউসফুল’ থেকে ‘হেরাফেরি’ সব ছবিগুলোতেই মুখ্য চরিত্র দেখা গেছে তাঁকে। তবে অক্ষয়ের বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন হরর কমেডি সিনেমায়। ‘Bhool Bhulaiyaa’ সেই তালিকায় অন্যতম।

এবার আবারো একটি হরর কমেডি ছবি নিয়ে ফিরছেন অক্ষয় (Akshay Kumar)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে “Bhooth Bangla” ছবির ট্রেলার। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা গেছে জনপ্রিয় কমেডি অভিনেতা আসরানিকেও। অক্ষয়ের সঙ্গে দুটি বাঁধতে একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে। তবে এখন আর তিনি আমাদের মধ্যে নেই। তাই আসন্ন ছবির শুটিং চলাকালীন তোলা একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।

১৫ এপ্রিল, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেই ছবিটি “Bhooth Bangla”-র শুটিংয়ের সময়ের, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন আসরানি। পোস্টে অক্ষয় লেখেন, “কখনও কখনও একটা ছবি শুধু স্মৃতির টুকরো নয়… পুরো একটা যাত্রাকে নিজের মধ্যে ধরে রাখে। এই ছবিটা আমাদের “ভূত বাংলো”-র শুটিংয়ের সময়ের। আসরানি-জির সঙ্গে আমার দ্বিতীয় শেষ ছবি। আমরা মোট ১২টা ছবিতে একসঙ্গে কাজ করেছি, আর প্রতিটাতেই আমি ওনার থেকে নতুন কিছু শিখেছি, যেন প্রতিবারই এক একটা মাস্টারক্লাস।

Ranveer-Deepika Divorce: সত্যিই আলাদা হচ্ছেন ‘দীপ-বীর’? বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন

ওনাকে যখন কমেডি করতে দেখতাম, খুব সহজ মনে হত… কিন্তু আসলে এটা ভীষণ কঠিন একটা শিল্প। আসরানি-জি ছিলেন সেই শিল্পের আসল ওস্তাদ, আর সবসময় থাকবেন।

‘Bhooth Bangla’ কাল রিলিজ হচ্ছে… আমার কাছে এটা শুধু একটা ছবি নয়… এটা একটা স্মৃতি… একটা শ্রদ্ধাঞ্জলি… একটা স্যালুট সেই কিংবদন্তিকে।

আসরানি জি, আপনি সবসময় মনে থাকবেন।”উল্লেখ্য, বিখ্যাত অভিনেতা আসরানি গত বছরের অক্টোবরে ৮৪ বছর বয়সে প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর থেকেই বলিউডে শোকের ছায়া নেমে আসে। সেই ঘটনা দাগ কেটেছে অক্ষয়ের মনেও। তাই ছবি মুক্তির আগে বর্ষীয়ান অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে এই পোস্ট করলেন তিনি।

ইতিমধ্যে অক্ষয়ের এই আবেগঘন পোস্ট নেতিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন অনেক বড়মাপের অভিনেতা ছিলেন আসরানি, কেউ কেউ আবার বলছেন অভিনেতা নেই তবে তাঁর কাজ রয়ে গেছে, তাই আসন্ন এই ছবিতে সেই অভিনয় দেখতে মুখিয়ে দর্শকেরা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Akshay Kumar: ছবি মুক্তির আগেই সহঅভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট অক্ষয়ের, কী রয়েছে সেই পোস্টে?”

Leave a Comment