রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অনশুলা-রোহনের বিয়েতে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, মোদির শুভেচ্ছায় খুশি বনি কাপুর

Published on: July 11, 2026
PM Modis Letter
---Advertisement---

মেয়ে অনশুলা কাপুর এবং জামাই রোহন ঠক্করের বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত প্রযোজক-পরিচালক বনি কাপুর। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর চিঠি শেয়ার করে তিনি আন্তরিকভাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। বনি কাপুরের কথায়, এই শুভেচ্ছাবার্তা তাঁদের পারিবারের এই আনন্দ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই ছিল বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে অনশুলা কাপুরের বিয়ে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও নিজের শুভেচ্ছা বার্তা একটি চিঠির মাধ্যমে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই চিঠিই এবার সমাজমাধ্যমে প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বনি কাপুর। চিঠিতে নবদম্পতিকে নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বনি কাপুরকেও ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রীর বার্তায় আরও বলা ছিল, অনশুলা ও রোহন যেন সারাজীবন বিশ্বাস, ভালোবাসা এবং একসঙ্গে পথ চলার বন্ধনে আবদ্ধ থাকেন। একে অপরের ভালো-মন্দকে গ্রহণ করে, পরস্পরের শক্তিকে সম্মান জানিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত কাটান। পাশাপাশি কাপুর পরিবারের সকলের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। (PM Modi’s Letter)

অনশুলা কাপুর এবং রোহন ঠক্করের বিয়ে ছিল একেবারেই ঘরোয়া আয়োজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে যাওয়ায় গোটা পরিবারের আনন্দ আরও বেড়ে যায় বলে জানিয়েছেন বনি কাপুর। শুধু প্রধানমন্ত্রীই নন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নবদম্পতির উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন। সেই শুভেচ্ছার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বনি।

অসুস্থ রাজেশ শর্মাকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা, কেমন আছেন অভিনেতা?

অনশুলা ও রোহনের পরিচয় ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর সম্পর্কে পরিণত হয়। ২০২৩ সালে তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান। এরপর ২০২৫ সালের অক্টোবরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান সারেন। অবশেষে চলতি বছরের ৬ জুলাই চার হাত এক হয় অনশুলা ও রোহনের।

বিয়েতে ভাই অর্জুন কাপুর এবং বোন জাহ্নবী ও খুশির সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনশুলা। ইতিমধ্যে বিয়ের সমস্ত লুক এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলিউড তারকার পরিবারের এরকম ছিমছাম বিয়ের আয়োজন দেখে প্রশংসাই করছেন নেটিজেনরা। বিয়ের এই আনন্দের মাঝেই প্রধানমন্ত্রীর এই আন্তরিক শুভেচ্ছাবার্তা নবদম্পতি এবং কাপুর পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন অনুরাগীরা। (PM Modi’s Letter)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “অনশুলা-রোহনের বিয়েতে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, মোদির শুভেচ্ছায় খুশি বনি কাপুর”

Leave a Comment