‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বক্স অফিস চূড়ান্ত সাফল্য। মুখ্য চরিত্রে স্বামী রণবীর সিং। কিন্তু, সেই সিনেমা নিয়েই চুপ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছিলেন Deepika Padukone। এবার তিনি নীরবতা ভাঙলেন। সম্প্রতি ভাইরাল হয়েছে মডেল-অভিনেত্রীর কিছু কমেন্ট। যেখানে সরাসরি ও বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে ট্রোলারদের জবাব দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে দীপিকাকে নিয়ে লেখা হয়, “দীপিকা ৫০০ কোটি টাকার বাজেটের ছবিকে ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ দিচ্ছেন। এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বব্যাপী রেকর্ড ভাঙছে, অথচ দীপিকা প্রিমিয়ারে না গিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে সেতার কনসার্টে গিয়েছিলেন। এটাও বলা হয়েছে দীপিকার কোনও পোস্ট নেই, কোনও প্রশংসা নেই, শুধু নীরবতা। এটা কি পরিচালকের বিরুদ্ধে বিবৃতি, নাকি ইন্টারনেটের প্রিয় নাটক এড়িয়ে যাওয়া?” সেই পোস্টের কমেন্টে দীপিকা লিখেছেন, “আমি তোমাদের সবার আগেই ছবিটি দেখেছি। এবার বলো, মজাটা কার ওপর?” (‘The latter, my friend. P.S.: I watched it way before any of you did. Now who’s the joke on?’)। দীপিকার এই বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তরে নেটিজেনদের একাংশ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মনে করছেন, পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির মাত্র ১৮ দিনে ভারতে নেট কালেকশন ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এটি ‘পুষ্পা ২’-এর পর দ্বিতীয় দ্রুততম ছবি হিসেবে ১০০০ কোটি নেট ক্লাবে প্রবেশ করেছে। এই ছবিটি ‘বাহুবলি ২’-এর লাইফটাইম ভারতীয় কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। এবং প্রথম ‘ধুরন্ধর’ ছবির লাইফটাইম আয়কে মাত্র ১১ দিনেই ‘ধুরন্ধর ২’ অতিক্রম করেছে।
রণবীর সিং, মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল অভিনীত এই ছবিটি বর্তমানে বিশ্বব্যাপী ১৬০০ কোটি টাকারও বেশি আয় করেছে।
প্রসঙ্গত, প্রথম ‘ধুরন্ধর’ মুক্তির দিনেই দীপিকা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছিলেন, “ধুরন্ধর দেখা হয়ে গিয়েছে যার প্রতি মিনিটই মূল্যবান। নিজের জন্য একটা উপকার করো, এখনই সিনেমা হলে যাও! তোমার জন্য অসম্ভব গর্বিত রণবীর সিং! এবং সমগ্র কাস্ট ও ক্রুকে অভিনন্দন।”
মা-বাবাও মালিক, মুম্বইয়ে নতুন ফ্ল্যাট শ্রেয়ার, দাম শুনলে চোখ কপালে উঠবে













1 thought on “Deepika Padukone: ধুরন্ধর ২ নিয়ে পোস্ট না করায় ট্রোলড, নেটিজেনদের কড়া জবাব দীপিকার”