---Advertisement---
lifezone nursing home

‘হামজা’কে টক্কর, ‘Dhurandhar: The Revenge’-এ, রণংদেহি রণবীর! প্রকাশ্যে ট্রেলার

March 7, 2026 1:27 PM
Dhurandhar: The Revenge
---Advertisement---

ধুরন্ধর বক্স অফিসে ঝড় তুলেছিল আগেই। ছবির গল্প থেকে শুরু করে স্ক্রিনপ্লে, অভিনয়ের পাশাপাশি অ্যাকশন, সবই নজর কেড়েছিল দর্শকদের। তারপর থেকেই দর্শক মনে ‘Dhurandhar 2’ নিয়ে চড়ছিল উত্তেজনার পারদ। অবশেষে প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল, ‘Dhurandhar: The Revenge’-এর ট্রেলার।

‘ধুরন্ধর’ ছবিটিতে হামজা আলির চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। কিন্তু সে কীভাবে কেন এই বহুরূপ ধারণ করে পাকিস্তান এলেন, তাঁর আসল পরিচয় কী, কীভাবেই বা গুপ্তচর হলেন ,এমন নানা প্রশ্ন দর্শকদের মনে ঘুরপাক খেয়েছে। অবশেষে ‘ধুরন্ধর ২’ তথা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ ছবিতে সেই উত্তর পাওয়া যাবে। জানা যাবে ‘জ্যাসকৃত সিং রঙ্গী’র কথা। সে কে,কী তার ইতিহাস সবটাই।

রণবীর সিংহের জন্য ‘ধুরন্ধর’ ছিল সাফল্যের বড় মোড়। আগের কয়েকটি ছবি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি, কিন্তু এই ছবির মাধ্যমে তিনি আবারও দর্শকের মন জয় করেন। ভারতে ছবিটির নেট আয় করে প্রায় ৮৩৮.৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী আয় পৌঁছে যায় প্রায় ১৩০৫.৩৫ কোটিতে। সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের দুর্দান্ত গান ও ব্যাকগ্রাউন্ড স্কোরও ছবির জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখে।

যদিও মধ্যপ্রাচ্যের কিছু দেশে ছবিটি নিষিদ্ধ হয়েছিল। তবু পাকিস্তান ও দুবাইয়ের মতো শহরে এটি সবচেয়ে বেশি পাইরেটেড ছবিগুলির একটি হয়ে ওঠে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতারা আনছেন সিক্যুয়েল Dhurandhar: The Revenge। সেই বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ করা হল। ধুরন্ধর’ ছবিটির মতোই মারকাটারি অ্যাকশন, ধুন্ধুমার দৃশ্য, নৃশংসতা ফুটে উঠল ‘Dhurandhar: The Revenge’ ছবির ট্রেলার জুড়ে। সঙ্গে দেখা গেল ‘জ্যাসকৃত সিং রঙ্গী’র পূর্ব জীবনের ঝলক। সবটা মিলিয়ে ‘ধুরন্ধর ২’ ছবিটির ট্রেলার যে দর্শকের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না। ট্রেলার মুক্তির পরেই ছড়ায় উত্তেজনার পারদ।

এদিন ছবির ট্রেলার পোস্ট করে রণবীর লেখেন, ‘বলেছিলাম ব্যাপারটা ব্যক্তিগত!’ বলাইবাহুল্য ট্রেলার দেখে মুগ্ধ নেটপাড়া। একজন লেখেন, ‘আগুন।’ কেউ আবার লেখেন, ‘উফ তর সইছে না আর।’ আরও একজনের মতে,’এটা আরও ভাল হবে। বেশি ব্যবসা করবে।’


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment