রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Mamta Banerjee : ভোটের আগে একাধিক পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী, প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে

Mamta Banerjee
---Advertisement---

বিধানসভার ভোটের আগে একাধিক সরকারি বোর্ড, কমিটি, কাউন্সিল ও সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। এই সিদ্ধান্তের পরেই রাজ্য প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠি অনুযায়ী— তিনি (মমতা) অবিলম্বে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, শুধু তালিকাভুক্ত পদই নয়, তালিকার বাইরে যদি কোনও সংস্থা বা কমিটিতে তাঁর নাম থেকে থাকে, সেখান থেকেও ইস্তফা গ্রহণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


মুখ্যমন্ত্রীর (Mamta Banerjee) ইস্তফা দেওয়া পদগুলির মধ্যে রয়েছে পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন ও উন্নয়ন বোর্ডের দায়িত্ব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট মিশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।


প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পদত্যাগ কোনও আইনগত বাধ্যবাধকতা থেকে নয়, বরং নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার একটি কৌশল। নির্বাচন আচরণবিধি অনুযায়ী সরকারি পদ ব্যবহার করে নির্বাচনী সুবিধা নেওয়া নিষেধ।
রাজনৈতিক মহলের একাংশের মত, সাধারণ ভোটারের কাছে নিরপেক্ষতার বার্তা দেওয়া। তবুও ভোটের আগে এই ধরনের সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment