টলিপাড়ায় দুঃসংবাদের আনাগোনা লেগেই আছে। অভিনেতার রহস্যজনক মৃত্যু থেকে পরিচালকের নিখোঁজ হয়ে যাওয়ার মতো খবরে টলিউডের অন্দরে কেবল নিস্তব্ধতা। এরই মাঝে বিশিষ্ট পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ শারীরিক সমস্যার কারণে তাঁকে দ্রুত কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ICU তে আছেন।
পরিচালকের স্ত্রী, ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, আচমকাই অগ্নিদেবের শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে তাঁরা ভেবেছিলেন মাইগ্রেনের ব্যথা। এরপর দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক এমআরআই রিপোর্ট দেখে জানিয়েছেন, পরপর দু’বার স্ট্রোক হয়েছে অগ্নিদেবের। সেই কারণেই তাঁকে ICU-তে রাখা হয়েছে। (Director Hospitalized)
সুদীপা জানান, সম্ভবত শুক্রবারই প্রথম অ্যাটাক হয়েছিল, যা ধরা পড়েনি। তিনি আরও জানান, প্রথমে পরিচালকের প্রচণ্ড মাথা ব্যথা করছিল। হঠাৎই জানান যে বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এমনকি হাঁটতে গিয়েও পড়ে যাচ্ছিলেন।
পরিবারের তরফে আরও জানানো হয়েছে, চিকিৎসকেরা প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং আপাতত ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা দেখে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বামীর এই আচমকা অসুস্থতায় মানসিকভাবে বিপর্যস্ত সুদীপা। হাসপাতালে অগ্নিদেবের পাশে রয়েছেন তাঁর বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। এ ছাড়াও সুদীপার দাদা-বৌদি সহ পরিবারের অন্য সদস্যরা সারাক্ষণ হাসপাতালে উপস্থিত রয়েছেন। (Director Hospitalized)
টলিউডে সাম্প্রতি একের পর এক দুঃসংবাদের মধ্যে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতার ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন।

