---Advertisement---
lifezone nursing home

West Bengal Election 2026 : দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া, আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে BJP প্রার্থী

April 5, 2026 3:12 PM
West Bengal Election 2026
---Advertisement---

বাংলার ভোটের (West Bengal Election 2026) আর বেশিদিন বাকি নেই। তার আগে জগদ্দলে রাজনৈতিক উত্তেজনা আরও এক ধাপ বাড়ল বিজেপির দেওয়াল লেখাকে কেন্দ্র করে। মারধরের অভিযোগ ঘিরে শাসক ও বিরোধী – দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র তরজা।

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকা। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সূত্রে খবর, শনিবার রাতে বিজেপি কর্মী সুরজ সাউ সহ কয়েকজন কর্মী দেওয়াল লেখার কাজ করছিলেন। সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তাদের ঘিরে ফেলে এবং সুরজ সাউকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশকর্তা ডঃ রাজেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি কর্মীরাও। হাসপাতালে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করে বলেন, “এর আগেও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কাজ করতে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছি।”

বিজেপির দাবি, পরিকল্পিতভাবে তাদের প্রচার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আহত কর্মীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ঠেললেও তৃণমূলের তরফে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ভোটের (West Bengal Election 2026) মুখে জগদ্দলে দেওয়াল লেখাকে ঘিরে এই সংঘর্ষ নতুন করে রাজনৈতিক হিংসা ও রাজ্যের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “West Bengal Election 2026 : দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া, আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে BJP প্রার্থী”

Leave a Comment