---Advertisement---
lifezone nursing home

Director Missing: টলিউডে ফের দুঃসংবাদ, ব্যাঙ্কে গিয়ে নিখোঁজ জনপ্রিয় পরিচালক

April 3, 2026 12:12 PM
Director Missing
---Advertisement---

টলিপাড়ায় যেন দুঃসংবাদের আনাগোনা বেড়েই চলেছে। কয়েকদিন আগেই শুটিংয়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এবার দিনে দুপুরে নিখোঁজ হলেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্কের উদ্দেশ্যে বেরিয়েছিলে কিন্তু তারপরে আর ফিরে আসেননি। সমাজমাধ্যমে পরিচালকের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছেন তাঁর স্ত্রী। কোথায় গেলেন তিনি?

পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন। দুপুর ২টো ২২ নাগাদ তাঁদের শেষ কথা হয়। সেই সময় তিনি ব্যাঙ্কেই ছিলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ হয়ে যায় এবং আর যোগাযোগ করা সম্ভব হয়নি। (Director Missing)

জানা গেছে, পরিচালকের নিজের ফোন বাড়িতে ছিল, তিনি তাঁর বাবার ফোন নিয়ে বেরিয়েছিলেন। এরপর বিকেল, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এর পরই মৌপিয়া কলকাতার আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ফোন নম্বর ট্র্যাক করে জানতে পেরেছে, শেষবার সেটি উল্টোডাঙা বা বিধাননগর স্টেশনের আশপাশে ছিল। এরপর ফোনটি বন্ধ হয়ে যায়। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।

Ajinkya Rahane: পিচ না পারফরম্যান্স? হারের পর মিশ্র সুর রাহানের, প্রশ্নের মুখে KKR-এর কম্বিনেশন

পরিচালকের স্ত্রীর কথায়, কিছুদিন ধরে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি সমস্যা চলছিল। সেই বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলা হয়েছিল এবং পুলিশেও জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে পরিচালক কিছুটা চিন্তিতও ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৌপিয়া সকলের কাছে অনুরোধ করেছেন, কেউ যদি তাঁর স্বামীর খোঁজ পান তবে যেন দ্রুত যোগাযোগ করেন। পুলিশ জানিয়েছে, দ্রুত খোঁজ না মিললে তদন্ত শুরু করা হবে। (Director Missing)

উৎসব মুখোপাধ্যায় বাংলার প্রথম সারির পরিচালকদের মধ্যে না থাকলেও তিনি টলিপাড়ায় পরিচিত মুখ। ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবির গল্প লিখেছেন উৎসব। এছাড়া ওয়েব সিরিজ পরিচালনা এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। তাঁর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Director Missing: টলিউডে ফের দুঃসংবাদ, ব্যাঙ্কে গিয়ে নিখোঁজ জনপ্রিয় পরিচালক”

Leave a Comment