বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ নিয়ে আবারও দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। রোহিত শেট্টি পরিচালিত ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ‘গোলমাল’ সিরিজের পরবর্তী ছবিতে, আগের গুলোর মতোই থাকবে ভরপুর হাসি-মজার মুহূর্ত এবং তারকাবহুল দল। তবে এবারে এই ছবিতে আছে আরও বড় চমক। Golmaal 5
‘গোলমাল ৫’ ছবির সবচেয়ে বড় আকর্ষণ , প্রথমবার ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ঝলক সামনে এসেছে, যেখানে ন্যাড়া মাথার এক নতুন অবতারে ধরা দিয়েছেন অক্ষয়। তাঁর এই ভিন্ন লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
ছবিতে আগের মতোই মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে আবারও ফিরছেন ‘গোলমাল’ সিরিজের পরিচিত মুখ—আরশাদ ওয়ারশি, তুষার কাপুর, শ্রেয়াস তলপড়ে এবং কুণাল খেমু। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে জনি লিভার, সঞ্জয় মিশ্র, মুকেশ তিওয়ারি এবং অশ্বিনী কালশেখর-কে। ছবিতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামনি। প্রথমবার অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ফ্যানেরা এই নতুন জুটিকে দেখার জন্য অপেক্ষা করে আছে।
Dilip Ghosh: “বিয়ে করলেন, মিষ্টি খাওয়ালেন না!”- ব্রিগেড মঞ্চে দিলীপকে বললেন অভিমানী মোদি
২০০৬ সালে শুরু হওয়া ‘গোলমাল’ সিরিজ দীর্ঘদিন ধরেই হিন্দি সিনেমার অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি ছবিতেই একদল বন্ধুর হাস্যকর কাণ্ডকারখানা দর্শকদের হাসিতে ভরিয়ে দিয়েছে। এবার সেই ধারাবাহিকতাই বজায় রেখে আরও বড় আকারে তৈরি হচ্ছে ‘গোলমাল ৫’। Golmaal 5
সব মিলিয়ে পুরনো ‘গোলমাল’ এর স্বাদ ঠিক কতটা পাওয়া যাবে, তা নতুন ‘গোলমাল ৫’ মুক্তি পাওয়ার পরই জানা যাবে। তবে আপাতত পরিচালক রোহিত শেট্টির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োর ঝলক দেখেই উচ্ছ্বসিত দর্শকেরা। তাদের বিশ্বাস, এবারও ছবি দেখে হাসতে হাসতে পেটে খিল ধরবে।












