রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Crime news: রক্তে ভেসে যাচ্ছে পার্লার! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ!

Crime news:
---Advertisement---

দিনেদুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়ায় খুন এবং ‘আত্মহত্যা’, (Crime news) সম্পর্কের টানাপোড়েনেই জোড়া খুন
বিউটি পার্লারের ভিতরে ঢুকে ‘প্রেমিকা’-কে কুপিয়ে খুন করে ‘প্রেমিক’ আত্মঘাতী। মঙ্গলবার ভর দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় গড়িয়ার তেঁতুলতলা এলাকায়। মৃতার নাম রূপবানী দাস। বয়স ৫০ বছর। দীর্ঘদিন ধরেই ওই পার্লার চালাচ্ছিলেন তিনি।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীপবানীদেবীর প্রায় ১৫ বছরের পুরনো একটি বিউটি পার্লার ওই এলাকায় রয়েছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুর ১২ টা ৫ মিনিট নাগাদ রূপবানীর স্বামী অনুপকুমার দাস বাইকে তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। কিছুক্ষণ পর এক যুবক পার্লারে উপস্থিত হন। এরপরই ওই যুবকের সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। এরপর ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে রূপবাণীর বাড়িতে ফোন যায়। জানানো হয়, পার্লারের ভিতরে মারামারি চলছে। খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পার্লারে ঢুকে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রূপবানীদেবী ও এক যুবক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারাল অস্ত্র চালান। দু’জনেই লুটিয়ে পড়েন পার্লারের মেঝেতে।

জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের (Crime news) জন্য পাঠানো হয়।পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবানী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই জোড়া খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment