মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা। অভিনেতা গোবিন্দার সঙ্গে তাঁর ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কমল রানি স্বর্ণকারের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। এবার সেই জল্পনার মাঝেই গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার মন্তব্যের কড়া জবাব দিলেন কমল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাম না করে সুনীতাকে নিশানা করলেও বক্তব্য যে তাঁকেই ঘিরে, তা স্পষ্ট। (Govinda Affair Rumours)
‘ভাঙা সংসারে কেউ হোমব্রেকার হতে পারে না’
শনিবার, কমল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “যে মহিলা নিজের স্বামীকে বছরের পর বছর মেরে ফেলার চেষ্টা করছেন, তাঁর অভিশাপ কারও লাগে না।” পাশাপাশি তাঁকে ‘হোমব্রেকার’ বলা নিয়েও মুখ খোলেন কমল। তাঁর বক্তব্য, “আগেই ভেঙে যাওয়া সংসারে কেউ কখনও হোমব্রেকার হতে পারে না।” গোবিন্দার সংসারে তাঁর কারণেই সমস্যা তৈরি হয়েছে—এমন ধারণাও কার্যত খারিজ করে দেন তিনি। (Govinda Affair Rumours)
‘আমার নাম ব্যবহার করে নিজের এজেন্ডা চালাবেন না’
কমল আরও বলেন, তিনি মনে করেন না কোনও ‘ভালো ও নিবেদিত স্ত্রী’ তাঁর স্বামীর সঙ্গে এমন আচরণ করতে পারেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে এনে তাঁকে নিয়ে মন্তব্য করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কমলের কথায়, সম্পূর্ণ পরিস্থিতি না জেনে কারও বিরুদ্ধে মন্তব্য করা ঠিক নয়। একইসঙ্গে সুনীতাকে উদ্দেশ করে তিনি বলেন, “আমার নাম ব্যবহার করে নিজের এজেন্ডা চালাবেন না।” শেষে ঈশ্বর যেন প্রত্যেক ‘ভদ্র’ পুরুষকে ‘চালাক’ মহিলাদের থেকে রক্ষা করেন, এমন মন্তব্যও করেন তিনি।
কীভাবে শুরু জল্পনা?
এই বছরের শুরুতে মুম্বই বিমানবন্দরে গোবিন্দা ও কমলকে একসঙ্গে দেখা যায়। এরপরই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে তাঁদের সম্পর্ক নিয়ে ওঠা দাবিগুলি নিয়ে প্রকাশ্যে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। (Govinda Affair Rumours)
গোবিন্দা ও সুনীতা আহুজার বিয়ে হয় ১৯৮৭ সালে। তাঁদের দুই সন্তান—ছেলে যশবর্ধন আহুজা এবং মেয়ে টিনা আহুজা। কমলের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি সুনীতা।











1 thought on “গোবিন্দার সঙ্গে সম্পর্কের জল্পনা, সুনীতাকে পাল্টা আক্রমণ চর্চিত বান্ধবীর”
Comments are closed.