Site icon Hindustan News Point

বিচ্ছেদ ঘোষণার পর প্রথম বড় বিতর্ক, চিত্রগ্রাহকদের উপর ক্ষুব্ধ মৌনি রায়

Mouni Roy

মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চিত্রগ্রাহকদের আচরণে স্পষ্ট বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী মৌনি রায়। মঙ্গলবার, ১৪ জুলাই সন্ধ্যায় অভিনেত্রী অনুষা দান্ডেকরের সঙ্গে একটি ভেন্যু থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরও ফটোগ্রাফাররা তাঁর ছবি ও ভিডিয়ো তুলতে থাকেন। সেই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, গাড়ির ভিতরে বসেই মৌনি বারবার দৃঢ় সুরে বলতে থাকেন, ‘বন্ধ করুন(Band Karo!)’। কিন্তু তাঁর অনুরোধের পরও ক্যামেরা থামেনি। (Mouni Roy)

ভিডিয়ো তে আরও দেখা যায়, পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতেই মৌনির পাশে দাঁড়ান অনুষা দান্ডেকর। তিনি হাতের ইশারায় চিত্রগ্রাহকদের ছবি তোলা বন্ধ করার অনুরোধ জানান এবং একই সঙ্গে মৌনিকেও শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। তবে এই ভাইরাল ভিডিয়ো নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মৌনি রায়। (Mouni Roy)

ঘটনাটি এমন এক সময় সামনে এল, যখন কয়েক দিন আগেই ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী। স্বামী তথা ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে চার বছরের দাম্পত্যে ইতি টানার কথা নিশ্চিত করেছিলেন। গত ১৪ মে প্রকাশিত সেই বিবৃতিতে দু’জনে জানান, তাঁরা এই কঠিন সময়টি ব্যক্তিগতভাবে এবং সৌজন্যপূর্ণ পরিবেশে সামলাতে চান। একই সঙ্গে অতীতের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাকে তাঁরা সবসময় মূল্য দেবেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার ক্যান্ডোলিমে অবস্থিত হিলটন গোয়া রিসর্টে বিয়ে করেছিলেন মৌনি ও সুরজ। মালয়ালি ও বাঙালি—দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে। (Mouni Roy)

কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন মৌনি রায়। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘Ab Hoga Hisaab’-এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, শাহির শেখ, নিমরত কৌর আহলুওয়ালিয়া এবং অবিনাশ মিশ্র। এছাড়াও পরিচালক মধুর ভান্ডারকরের আসন্ন ছবি ‘The Wives’-এও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। (Mouni Roy)

আরও পড়ুন :- ‘ফুনসুখ ওয়াংড়ুকে বাঁচান’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে বার্তা ‘3 Idiots’-এর চতুরের


Exit mobile version