রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সপাট চড়-চুল ধরে টান, সুন্দরবনে শুটিং করতে গিয়ে বিপাকে নোকা ফতেহি

Published on: July 26, 2026
---Advertisement---

বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহির কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার লড়াইয়ের মাঝেই প্রথম ছবির শুটিং চলাকালীন এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বহু বছর পরে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে চর্চার কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। (Nora Fatehi)

সুন্দরবনের শুটিংয়ে উত্তপ্ত পরিস্থিতি

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার থ্রিলার ‘Roar: Tigers of the Sundarbans’-এর শুটিং চলছিল সুন্দরবনের ঘন জঙ্গলে। সেই ছবিতেই বলিউডে পা রেখেছিলেন নোরা ফতেহি। পরে ‘The Kapil Sharma Show’-এ আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘An Action Hero’-এর ‘Jehda Nasha’ গানের প্রচারে এসে নোরা জানান, শুটিং চলাকালীন এক সহ-অভিনেতার সঙ্গে তাঁর তীব্র বচসা হয়। (Nora Fatehi)

অভিনেত্রীর দাবি, ওই সহ-অভিনেতা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন। পাল্টা সেই অভিনেতাও তাঁকে চড় মারেন এবং রাগের মাথায় তাঁর চুল টেনে ধরেন। এরপর দু’জনের মধ্যে হাতাহাতি ও চুল টানাটানির ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত পরিচালক কামাল সদানাহ হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। নোরার এই অভিজ্ঞতার কথা শুনে কপিল শর্মাও মজার ছলে ওই ব্যক্তিকে কটাক্ষ করেছিলেন।

‘Roar’ ছবির বিশেষত্ব

কামাল সদানাহ পরিচালিত ‘Roar: Tigers of the Sundarbans’ ২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পায়। ছবির কাহিনিতে একটি দলকে দেখা যায়, যারা নিজের শাবকদের খুঁজতে মরিয়া এক সাদা বাঘিনীর মুখোমুখি হয় এবং সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। (Nora Fatehi)

ছবিতে নোরা ফতেহি ছাড়াও অভিনয় করেছিলেন অভিনব শুক্লা, হিমার্শা ভেঙ্কটস্বামী, অচিন্ত কৌর, সুব্রত দত্ত, আলি কুলি মির্জা, আদিল চাহাল, বরিন্দর সিং ঘুমান, আরান চৌধুরী, প্রণয় দীক্ষিত এবং পুলকিত জওহর।

কীভাবে তৈরি হয়েছিল ‘Roar’?

ছবির বড় অংশের শুটিং হয়েছিল সুন্দরবন ন্যাশনাল পার্কের ম্যানগ্রোভ অরণ্যে। পাশাপাশি ছবিতে ৮০০-রও বেশি VFX শট ব্যবহার করা হয়। পরিচালক কামাল সদানাহ জানিয়েছিলেন, শুটিংয়ের আগে প্রায় চার মাস ধরে পরীক্ষামূলক শুটিং করা হয়। লস অ্যাঞ্জেলেস ও থাইল্যান্ড থেকে আনা প্রশিক্ষিত বাঘের দৃশ্য VFX এর মাধ্যমে সুন্দরবনের ফুটেজের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এমনকি এই কাজ নিখুঁতভাবে করতে তিনি অনলাইন ভিজ্যুয়াল এফেক্টস কোর্সও করেছিলেন বলে জানান পরিচালক। (Nora Fatehi)

আরও পড়ুন :- থ্রিলারের নতুন অধ্যায়, ‘কাহানি ৩’-এ মুখ্য ভূমিকায় বদল, বিদ্যার জায়গায় কে?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment