---Advertisement---
lifezone nursing home

Rahul Arunoday Banerjee : অভিনেতা রাহুলের মৃত্যু রহস্য, জোড়া এফআইআরের পর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

April 6, 2026 1:26 PM
Rahul Arunoday Banerjee
---Advertisement---

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর এক সপ্তাহ পার। এখনও মৃত্যু নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। রাহুলের মৃত্যু ঘিরে ওই প্রোডাকশন হাউসের দিকেই আঙুল তোলা হয়েছে। আর এই আবহে জোড়া এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা । তালসারি মেরিন থানাতে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা। মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেডের প্রধান লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী-সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ধারাবাহিকের শুটিংয়ের সময় কলাকুশলীদের সামনেই রাহুলের মৃত্যু হয়েছে। 

দুঃসংবাদ প্রকাশ্যে আসার পর তিনি জানতে পারেন শুটিংয়ের সময় কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তাবিধিও মানা হয়নি। যে জায়গাটিতে শুটিং চলছিল সেখানে চোরাবালি এবং জোয়ারের ফলে বিপদের আশঙ্কা ছিল। তা প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত সকলের জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ প্রিয়াঙ্কার। অভিনেতার স্ত্রীর দাবি, প্রোডাকশন হাউস এই ঘটনায় নিজেদের দায় ঝাড়তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণ দিয়েছে। প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা।
এদিকে, রাহুলের মৃত্যুতে নড়েচড়ে বসেছে আর্টিস্ট ফোরাম। শুটিংয়ে যথাযথ নিরাপত্তার দাবিতে সরব সদস্যরা। রবিবার বিকেল পাঁচটা নাগাদ বৈঠক হয়। টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর এক সপ্তাহ পর এখনও কিছু প্রশ্নের উত্তর অধরা। শনিবার বিকেলে বিচারের দাবিতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ টলিপাড়ার বেশ কিছু তারকা। ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। এর পরে শনিবার রাতেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছোন প্রসেনজিৎ-ঋতুপর্ণারা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Rahul Arunoday Banerjee : অভিনেতা রাহুলের মৃত্যু রহস্য, জোড়া এফআইআরের পর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের”

Leave a Comment