---Advertisement---
lifezone nursing home

Rahul Banerjee Death: “ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আর কাজ নয়”, কর্মবিরতি তুলে এবার বড় সিদ্ধান্ত টলিপাড়ায়

April 7, 2026 7:58 PM
Rahul Banerjee Death
---Advertisement---

সম্প্রতি টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বড় সিদ্ধান্ত টলিউডের কলাকুশলীদের। যতদিন না পর্যন্ত অভিনেতার মৃত্যুর ঘটনার সত্যতা সম্পর্কে জানা যাচ্ছে ততদিন ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থা বা সেই সংস্থার সঙ্গে যুক্ত কারও সঙ্গে কোনও কাজ করবেন না শিল্পীরা। মঙ্গলবার বৈঠকের পর এমনটাই জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ওই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিল ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচর্স’ নামে সংস্থা। অভিনেতার মৃত্যুর পর থেকেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে অসঙ্গতি এবং প্রযোজনা সংস্থার কর্ণধারদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টায় টলিপাড়ার অন্দরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। (Rahul Banerjee Death)

ইতিমধ্যে ঘটনায় সরব হয়ে আর্টিস্ট ফোরামের তরফে ওই সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য টলিপাড়ায় কর্মবিরতি ঘোষণাও করা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে আর্টিস্ট ফোরামের একাধিক সদস্য এবং টলিপড়ার বিভিন্ন মহলের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে বৈঠক হয়। উপস্থিত ছিলেন দেব, কোয়েল, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিউডের একাধিক পরিচিত মুখেরা।

Rahul Arunoday Banerjee : অভিনেতা রাহুলের মৃত্যু রহস্য, জোড়া এফআইআরের পর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বৈঠকের পর জানানো হয়, অনির্দিষ্টকালের কর্ম বিরতি তুলে নেওয়া হচ্ছে এবং আগামিকাল থেকে স্বাভাবিকভাবে শুটিং শুরু হবে। তবে ‘ম্যাজিক মোমেন্টস’ নামক ওই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পীই কাজ করবেন না। আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন। সেই সাংবাদিক বৈঠকে দেব দাবি করেন, যেই অভিনেতাদের ব্যান করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের ব্যান তুলে নিতে হবে। (Rahul Banerjee Death)

গত শনিবার আর্টিস্ট ফোরামের তরফে কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়। শান্তিলাল মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়রা জানিয়েছিলেন, রাহুল বন্দোপাধ্যায়ের মৃত্যুর পর ঘটনার সত্যতা জানতে চেয়ে তাঁরা প্রযোজনা সংস্থার কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে তাদের থেকে কোন যুক্তিযুক্ত উত্তর না পাওয়ায় পুলিশি তদন্তের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তাঁরা। তারপর প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে টলিউডের একাংশ পৌঁছন তালসারিতে। সেখানেও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আরও একটি FIR দায়ের করা হয়।

এরপর আজ এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এখন দেখার এই প্রতিবাদের ফলে কি আদেও ঘটনার সত্যিটা সকলের সামনে আসে নাকি অতীতের অনেক ঘটনার মতো এই মৃত্যুর ঘটনাকেও কেবল একটি ‘দুর্ঘটনা’র তকমা দিয়ে দেওয়া হয়। (Rahul Banerjee Death)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Rahul Banerjee Death: “ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আর কাজ নয়”, কর্মবিরতি তুলে এবার বড় সিদ্ধান্ত টলিপাড়ায়”

Leave a Comment