Site icon Hindustan News Point

Rahul-Zubeen Death: একই সিনেমা থেকে জনপ্রিয়তা, দুজনেরই মৃত্যু জলে ডুবে, রাহুল ও জুবিনের জীবনে কাকতালীয় মিল

Rahul-Zubeen Death

সিনেমায় এমন অনেক ঘটনাই দেখানো হয় যা বাস্তবে কাকতালীয় বলে মনে হয়। তবে এবার বাস্তবেই এমন একটি কাকতালীয় ঘটনা ঘটেছে। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে গতবছরই বিখ্যাত গায়ক জুবিন গার্গেরও মৃত্যু হয়। তবে জানলে হতবাক হবেন এই দুই শিল্পীরই মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে জলে ডুবে। কাকতালীয়ভাবে দুজনেই নিজেদের কাজের জনপ্রিয়তা পেয়েছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে। (Rahul-Zubeen Death)

২৯ মার্চ, শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় বাংলা সিনে দুনিয়ার অতি পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর। এক ধারাবাহিকের শুটিংয়ের জন্য ওড়িশার তালসারিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেতা। সমুদ্রের জলে তলিয়ে যান তিনি। পরবর্তীতে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের আকস্মিক মৃত্যুতে ইতিমধ্যে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

আবার অন্যদিকে, গতবছর সেপ্টেম্বরে সিঙ্গাপুরে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়, বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গার্গের। জানা গিয়েছিল সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানের আগে ইয়টে ভ্রমণে বেরিয়েছিলেন গায়ক। ওই সফরে তাঁর যাওয়ার মূল উদ্দেশ্য ছিল “North East India Festival”-এ অংশ নেওয়া। উৎসবে তাঁর পারফর্ম করার কথাও ছিল এবং সেই উপলক্ষ্যেই তিনি সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন। তবে ইয়াটে ভ্রমণের সময় তিনি অসাবধানতাবশত জলে পড়ে যান এবং ডুবে যান। গায়কের এই অকাল প্রয়াণ সকলের কাছেই অবিশ্বাস্য ছিল।

মাত্র কয়েক মাসের ব্যবধানে চলচ্চিত্র জগতের এই দুই শিল্পীর প্রয়াণের ঘটনায় মর্মাহত দর্শক থেকে পরিবারের সদস্যরাও। তবে এই দুই ঘটনার মধ্যে কাকতালীয়ভাবে কিছু মিল নজরে পড়েছে অনেকেরই। রাহুল বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তবে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। রাহুল-প্রিয়াঙ্কার সেই জুটি মন কেড়েছিল দর্শকদের। (Rahul-Zubeen Death)

Rahul Banerjee Death: ব্যক্তিগত জীবনে ছিল বহু চড়াই উতরাই, তবু অভিনয়ের হাত ছাড়েননি, কেমন ছিল অভিনেতা রাহুলের জীবন?

আকস্মিকভাবে ওই ছবিতেই ‘পিয়া রে’ গান দিয়ে বাংলা প্ল্যাবেক জগতে পরিচিতি পান জুবিন গার্গ।একই ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন রাহুল ও জুবিন। আবার দুজনেরই মৃত্যু হল জলে ডুবে। এই দুটি ঘটনা সম্পূর্ণভাবে কাকতালীয় হলেও বেশ বিরল।


Exit mobile version