---Advertisement---
lifezone nursing home

Rahul Banerjee Death: ব্যক্তিগত জীবনে ছিল বহু চড়াই উতরাই, তবু অভিনয়ের হাত ছাড়েননি, কেমন ছিল অভিনেতা রাহুলের জীবন?

March 29, 2026 9:18 PM
Rahul Banerjee Death
---Advertisement---

প্রয়াত বাংলা সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ অভিনয় জীবনে মঞ্চ থেকে বড় পর্দা সব ক্ষেত্রেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে নানান ওঠাপড়ার মধ্যেও তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং অধ্যাবসা ছিল চোখে পড়ার মতো।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর কলকাতায় জন্ম হয় অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ওরফে রাহুলের। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত নাট্যকার। তাই ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হন তিনি। মাত্র তিন বছর বয়সে বাবার নাট্যদল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’-এর “রাজ দর্শন” নাটকে প্রথম মঞ্চে ওঠেন। এরপর জীবনে প্রায় ৪৫০টি মঞ্চনাটকে অভিনয় করেন। (Rahul Banerjee Death)

Rahul Arunoday Banerjee: শ্যুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের

আশুতোষ কলেজ থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত রাহুল দীর্ঘদিন মঞ্চে কাজ করার পর টেলিভিশনে আসেন। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘খেলা’-তে আদিত্য চরিত্রে অভিনয় করে প্রথম বড় ব্রেক পান। এরপর চলচ্চিত্রে সুযোগ আসে। ‘চাকা’ ছবি দিয়ে শুরু। রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে সহঅভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর জুটি ব্যাপক সাফল্য পায়। পরে ‘লাভ সার্কাস’, ‘শোনো মন বলি তোমায়’-এর মতো ছবিতেও অভিনয় করেন।

পরবর্তীতে রিল লাইফের নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন রাহুল। তাদের এক পুত্র সন্তান – সহজ। তবে ২০১৭ সালের দিকে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং আলাদা হয়ে যান দুজনে। সম্প্রতি আবার ২০২৩ সালে তাঁদের সম্পর্ক জোড়া লাগে এবং একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।

Rahul Banerjee Death 1

রাহুল বন্দ্যোপাধ্যায় টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘তুমি আসবে বলে’ দিয়ে ছোটপর্দায়ও জনপ্রিয়তা পান। ছোট পর্দায় অভিনয়ের জন্য আনন্দলোক পুরস্কারসহ একাধিক সম্মানও পান। এছাড়াও ‘খেলা’, ‘মোহনা’, ‘তুমি আসবে বলে’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘গীতা এলএলবি’ সহ বহু সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। (Rahul Banerjee Death)

বাংলায় বেশ কিছু ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন— ‘কালী’, ‘পাপ’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘সেভেন’, ‘পুরোপুরি একেন’ প্রভৃতি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করতেন অরুণোদয়।

সাহিত্য থেকে রাজনীতির ময়দান সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন অভিনেতা। সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্ট চ্যানেলও খুলেছিলেন। ছেলের নামেই তার নাম দিয়েছিলেন ‘সহজ কথা’।

Rahul Banerjee Death 2

দেড় বছর পর লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আবার ধারাবাহিকে ফিরেছিলেন রাহুল। ২০২৬ সালের ২৯ মার্চ ওডিশার তালসারিতে সেই ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ র শুটিং করতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। শুটিং শেষে স্পিডবোটে ওঠার সময় দুর্ঘটনাবশত তিনি পড়ে যান। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

যে অভিনয় দিয়ে জীবন শুরু করেছিলেন আজ সেই শুটিং এর কাজে গিয়েই প্রাণ হারালেন রাহুল। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। সকল সহঅভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করছেন। (Rahul Banerjee Death)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Rahul Banerjee Death: ব্যক্তিগত জীবনে ছিল বহু চড়াই উতরাই, তবু অভিনয়ের হাত ছাড়েননি, কেমন ছিল অভিনেতা রাহুলের জীবন?”

Leave a Comment