রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাবার স্মৃতিতে অযোধ্যায় ধর্মশালা, ২০ ঘরের ভবন তৈরির পরিকল্পনা অমিতাভের

Published on: September 18, 2026
---Advertisement---

অযোধ্যায় বাবা হরিবংশ রাই বচ্চনের স্মৃতিতে ২০ ঘরের একটি ধর্মশালা তৈরির পরিকল্পনা করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। দূরদূরান্ত থেকে অযোধ্যায় আসা তীর্থযাত্রীদের থাকার জন্য এই ধর্মশালা তৈরি করা হবে। অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির (ADA) অনুমোদনের জন্য ইতিমধ্যেই ভবনের নকশা জমা পড়েছে। (Amitabh Bachchan)

১৫ কোটি টাকায় জমি কেনা

জানা গিয়েছে, হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্টের নামে ২০২৪ সালে অযোধ্যার ‘দ্য সরযু’ প্রকল্পে প্রায় ৫৪ হাজার বর্গফুট জমি কেনা হয়। জমিটির জন্য প্রায় ১৫ কোটি টাকা খরচ হয়েছে। এই জমিতেই প্রস্তাবিত ধর্মশালা তৈরি হবে। প্রকল্পটি দশরথ পথের পাশে অবস্থিত। ADA-এর ভাইস চেয়ারম্যান অনুরাগ জৈন জানিয়েছেন, অমিতাভ বচ্চন ধর্মশালা তৈরির জন্য ভবনের নকশার অনুমোদন চেয়েছেন। নিয়ম অনুযায়ী, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রস্তাবটি নিয়ে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে আপত্তি জানানো যাবে। সেই সময়সীমা শেষ হলে নিয়ম মেনে প্রস্তাব খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হবে। (Amitabh Bachchan)

থাকবে কবিতার বই ও জীবনের ছবি

ধর্মশালায় মোট ২০টি ঘর থাকবে। সেখানে হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার বই নিয়ে একটি আলাদা হল থাকবে। তাঁর জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরতে বিভিন্ন পোস্টারও রাখা হবে।

অযোধ্যায় জমি কিনেছেন রণবীরও

অযোধ্যার ‘দ্য সরযু’ প্রকল্পে অভিনেতা রণবীর কাপুরও ২,১৩৪ বর্গফুটের একটি জমি কিনেছেন। এর জন্য তিনি প্রায় ৩.৩১ কোটি টাকা দিয়েছেন। আগে রণবীর বলেছিলেন, অযোধ্যা ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই বিনিয়োগ তাঁর পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারের অংশ হবে বলেও জানিয়েছিলেন তিনি। (Amitabh Bachchan)

‘দ্য সরযু’ প্রকল্পে একটি বড় ক্লাবহাউস, ৩৫টির বেশি সুবিধা এবং পাঁচ একর জমির উপর একটি বিলাসবহুল নিরামিষ হোটেল তৈরি হওয়ার কথা। হোটেলটি পরিচালনা করবে দ্য লীলা হোটেলস।

এগোচ্ছে দশরথ পথের কাজ

সরযূ নদীর পাশ দিয়ে চার লেনের দশরথ পথ তৈরি হচ্ছে। অযোধ্যাকে দশরথের সমাধিস্থল হিসেবে পরিচিত এলাকার সঙ্গে যুক্ত করবে এই রাস্তা। কাজ প্রায় শেষের পথে। পাশাপাশি সরযূর উপর ৪,২০০ মিটার দীর্ঘ একটি সেতুর কাজ জলস্তর বাড়ায় আপাতত বন্ধ রয়েছে। ৬৭ কিলোমিটার রিং রোডের অংশ এই সেতু। রিং রোডটি অযোধ্যার সঙ্গে বস্তি ও গোন্ডা জেলাকে যুক্ত করবে। (Amitabh Bachchan)

সম্প্রতি অযোধ্যায় ২১টি মঠ, ৯টি হোটেল এবং চার রাজ্যের অতিথিশালা তৈরির অনুমোদনও দেওয়া হয়েছে। কর্মকর্তাদের দাবি, প্রয়োজনীয় রাস্তার পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বাবার স্মৃতিতে অযোধ্যায় ধর্মশালা, ২০ ঘরের ভবন তৈরির পরিকল্পনা অমিতাভের”

Leave a Comment