Site icon Hindustan News Point

Samay-Ranveer Reunion: বিতর্ক পেরিয়ে আবার এক মঞ্চে, কপিল শর্মা শো-তে ফের একসঙ্গে সময়-রণবীর

The Great Indian Kapil Show

বিনোদন দুনিয়ায় আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে ‘The Great Indian Kapil Show’। কারণ একসময় বিতর্কে জড়িয়ে দূরত্ব তৈরি হওয়া দুই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সময় রায়না এবং রণবীর আলাহাবাদিয়াকে ফের দেখা যাবে একই মঞ্চে। এই খবর সামনে আসতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই India’s Got Latent অনুষ্ঠানকে ঘিরে নানান বিতর্ক তৈরি হয়েছিল। মূলত তরুণ প্রজন্মের দর্শকদের জন্য তৈরি করা এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সময় রায়না। এই অনুষ্ঠানের এক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণবীর। সেখানেই দুই কন্টেন্ট ক্রিয়েটারই বিভিন্ন অশালীন কথা বলায় সেই নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। বন্ধ হয়ে যায় ওই শো। সময়, রণবীরসহ ওই এপিসোডে উপস্থিত অন্যান্য সকলের বিরুদ্ধে ও FIR করা হয়। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই সময় এবং রণবীরের মধ্যে দূরত্ব তৈরি হয়। (Samay-Ranveer Reunion)

যদিও সাম্প্রতিক সময়ে সমস্ত বিতর্ক মিটিয়ে দু’জনেই নিজের নিজের কাজের জগতে আবার ফিরেছেন। যদিও ইউটিউবে ফেরার পর সময় রায়না একটি ভিডিয়োতে রণবীর প্রসঙ্গে মন্তব্য করেন, “ও আমার মেন্টাল হেলথ নষ্ট করে দিয়েছে”। সময় কথাটি মজার ছলে বললেও তা মুহূর্তের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। আর এই মন্তব্যের পর থেকেই দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা বাড়তে থাকে।

তবে এবার সেই পুরনো তিক্ততা ভুলে ফের একসঙ্গে একই মঞ্চে হাজির হচ্ছেন তাঁরা। বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় শো-তে আসন্ন পর্বে অতিথি হিসেবে দেখা যাবে সময় ও রণবীরকে। ইতিমধ্যেই প্রকাশিত প্রোমোতে দুজনের হাসি-মজা, খুনসুটির মধ্যে দিয়ে স্বাভাবিক সম্পর্কই ফুটে উঠেছে, যা দেখে অনেকেই মনে করছেন- সব ভুল বোঝাবুঝি এখন অতীত। (Samay-Ranveer Reunion)

আগামী শনিবার নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘The Great Indian Kapil Show’ এর এই নতুন এপিসোড। যেখানে দর্শকরা পাবেন ভরপুর কমেডি, বিনোদন এবং সম্ভবত সেই পুরনো বিতর্ক নিয়েও হালকা ইয়ার্কি, ঠাট্টাও। ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

সব মিলিয়ে বলা যায়, বিতর্ক থেকে পুনর্মিলন, সময়-রণবীরের এই রিইউনিয়নই এখন বিনোদন জগতের নতুন আলোচনার বিষয়।

Rahul Roy : ট্রোলের জবাবে পোস্ট ‘আশিকি’ খ্যাত রাহুল রায়ের, পাশে ফারাহ-সোনু-অনুপম! কী রয়েছে পোস্টে ?


Exit mobile version