রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rahul Roy : ট্রোলের জবাবে পোস্ট ‘আশিকি’ খ্যাত রাহুল রায়ের, পাশে ফারাহ-সোনু-অনুপম! কী রয়েছে পোস্টে ?

---Advertisement---

নব্বইয়ের দশকের সেই বিখ্যাত হয়ে ওঠা ছবি ‘আশিকি’ (Rahul Roy)। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা রাহুল রায়। সেই অভিনেতাকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর ডঃ বনিতা ঘাধাগে দেলাইয়ের সঙ্গে তাঁর কিছু মিউজিক ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ রাহুলের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তবে এবার সেই ট্রোলিংয়ের জবাব দিলেন অভিনেতা নিজেই। আর তাঁর পাশে এসে দাঁড়ালেন বলিউডের একাধিক তারকা।

৩০ এপ্রিল ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেন রাহুল রায়। সেখানে তিনি স্পষ্ট জানান, যেসব মিউজিক ভিডিও নিয়ে সমালোচনা হচ্ছে, তার অনেকটাই তিনি ব্রেন স্ট্রোক হওয়ার আগেই শুট করেছিলেন। ২০২০ সালে কার্গিলে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেতা। তারপর দীর্ঘ সময় ধরে চলেছে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন।

আবেগঘন পোস্টে রাহুল লেখেন, “আমি সততা ও বিনয়ের সঙ্গে কাজ করি। আমার কিছু আইনি দেনা রয়েছে, যা আজকের নয়, বহু পুরনো। যদি কেউ আমার সরলতা বা সংগ্রাম নিয়ে হাসাহাসি করেন, তাহলে সেটা আমার নয়, তাঁদের চরিত্রকেই প্রকাশ করে। সত্যিই যদি এত চিন্তা থাকে, তাহলে আমাকে ভাল কাজ পেতে সাহায্য করুন।”

তিনি আরও জানান, কাজ করাটা এখন তাঁর কাছে শুধুই পেশা নয়, মানসিকভাবে সক্রিয় থাকার উপায়ও। অভিনেতার কথায়, “ব্রেন স্ট্রোকের পর নিজেকে ব্যস্ত রাখা খুব জরুরি। যতদিন বাঁচব, কাজ করে যেতে চাই। এতে আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই।”

রাহুলের এই পোস্ট সামনে আসতেই তাঁকে সমর্থন জানাতে এগিয়ে আসেন পরিচালক ফারহা খান, অভিনেতা সোনু সুদ , বর্ষীয়ান অভিনেতা অনুপম খের-সহ একাধিক তারকা। ফারাহ লেখেন, “গুড লাক রাহুল।” সোনুর মন্তব্য, “কিপ রকিং ব্রাদার।” অনুপম খের লেখেন, “তুমি সেরাদের সেরা।”

‘আশিকি’-তে অনু আগারওয়াল-এর সঙ্গে রাহুলের(Rahul Roy) জুটি আজও দর্শকের কাছে নস্টালজিয়া। এরপর ‘জুনুন’, ‘সপ্নে সাজন কে’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’-র মতো ছবিতেও নজর কেড়েছিলেন তিনি। কঠিন সময়ের মধ্যেও তাঁর এই লড়াই এবং কাজের প্রতি ভালোবাসা এখন অনুরাগীদের কাছে নতুন করে অনুপ্রেরণা হয়ে উঠছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “Rahul Roy : ট্রোলের জবাবে পোস্ট ‘আশিকি’ খ্যাত রাহুল রায়ের, পাশে ফারাহ-সোনু-অনুপম! কী রয়েছে পোস্টে ?”

Leave a Comment