বিয়ে ভেঙেছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্দনার। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। কিন্তু হঠাৎই ভাঙলো বিয়ে। সঠিক কারণ তখন জানা যায়নি। তবে শোনা গিয়েছিল পলাশ নাকি বিশ্বাস ভেঙেছেন স্মৃতির। এবার এই খবরেই শিলমোহর দিলেন স্মৃতির বন্ধু বিদ্যান মানে।
নিজের বিয়েতে পলাশ অন্য মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বলে অভিযোগ করেছেন বিদ্যান। এই ঘটনাকে ঘিরে মারধর, আর্থিক প্রতারণা ও আইনি অভিযোগ, সব মিলিয়ে বিষয়টি এখন বড়সড় বিতর্কে পরিণত হয়েছে। বিদ্যান মানের দাবি, বিয়ের অনুষ্ঠানের সময় পলাশ মুচ্ছলকে অন্য এক মহিলার সঙ্গে বিছানায় আপত্তিকর অবস্থায় ধরা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মহিলা ক্রিকেটার তখন ক্ষুব্ধ হয়ে পলাশকে মারধর করেন। মুহূর্তের মধ্যেই বিয়ের অনুষ্ঠান ভেঙে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। Smriti Palaash
বিদ্যান মানের আরও অভিযোগ, তিনি পলাশ মুচ্ছলের একটি ছবিতে প্রযোজনার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেই ছবি আজও মুক্তি পায়নি। শুধু তাই নয়, তাঁর কাছ থেকে আরও টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, ঘটনার পর পলাশ ও তাঁর পরিবার সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় এবং তাঁকে সোশ্যাল মিডিয়া ও ফোন সব জায়গা থেকেই ব্লক করা হয়।
এই ঘটনার পর বিদ্যান মানে মহারাষ্ট্রের সাংলি থানায় পলাশ মুচ্ছলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট, ফোনালাপ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথি রয়েছে, যা তিনি প্রয়োজনে তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবেন।
অন্যদিকে, পলাশ মুচ্ছল এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর তরফে জানানো হয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, ব্যক্তিগত সম্মান নষ্ট করার জন্যই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। প্রয়োজনে তিনি আইনি পথে লড়াই করবেন বলেও জানিয়েছেন। Smriti Palaash
যদিও এই পুরো ঘটনার সত্যতা নিয়ে কোনও মন্তব্য আগে বা এখনো স্মৃতির তরফ থেকে করা হয়নি। কিন্তু ইতিমধ্যে এই নতুন তথ্য উত্তাল করেছে নেটপাড়াকে।










