রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rohit Shetty Lawrence Bishnoi: বলিউডে ফের ‘গ্যাংস্টার ত্রাস’, রোহিত শেট্টির বাড়ির সামনে হামলার দায় স্বীকার বিষ্ণোইয় গ্যাংয়ের

Published on: February 1, 2026
Rohit Shetty - Lawrence Bishnoi
---Advertisement---

ফের শিরোনামে বিষ্ণোইয় গ্যাং। বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে ওপেন ফায়ারিংয়ের ঘটনায় জড়িয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ( Lawrence Bishnoi) ঘনিষ্ঠ সহযোগী শুভম লোনকার। তার গোষ্ঠীর সদস্যরাই এই গুলিচালনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

রবিবার ভোরে আচমকাই রোহিত শেট্টির বাড়ির সামনে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার পরই ওই বাড়ির বাইরের নিরাপত্তা জোরদার করা হয়। জুহু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি, ফরেনসিক দলও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করে।

Rohit Shetty - Lawrence Bishnoi

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিচালনার ঘটনার পর রোহিত শেট্টির বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর আবাসিক টাওয়ার এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা গুলি চালিয়েছে এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আতঙ্ক সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।

এদিকে, গুলিচালনার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই পুলিশ পুণে থেকে পাঁচজনকে আটক করেছে। রবিবার দুপুর প্রায় ২টো নাগাদ তাঁদের হেফাজতে নেওয়া হয়। এই পাঁচজনের সঙ্গে গুলিচালনার ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার পর বলিউড মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। রোহিত শেট্টি ‘গোলমাল’, ‘সিংঘম’ সিরিজ-সহ একাধিক সফল ছবির পরিচালক। তাঁর বাড়ির সামনে প্রকাশ্যে গুলিচালনার ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে একাধিক টিম গঠন করা হয়েছে। গুলিচালনার পেছনে চাঁদাবাজি, হুমকি বা ব্যক্তিগত শত্রুতার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে জুহু এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। রোহিত শেট্টি এবং তাঁর পরিবারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকায় কড়া নজরদারি বজায় থাকবে।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment