Site icon Hindustan News Point

প্রয়াত পাণ্ডবানী সম্রাজ্ঞী তীজন বাই, শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল

Teejan Bai Pandavani

ভারতের লোকসংগীত জগতে নেমে এল গভীর শোকের ছায়া। ছত্তীসগঢ়ের প্রখ্যাত পাণ্ডবানী শিল্পী এবং পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত তীজন বাই শনিবার, ৫ জুলাই, ২০২৬ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ২৭ মে থেকে রায়পুরের এইমস (AIIMS Raipur)-এ তাঁর চিকিৎসা চলছিল। শনিবার ভোর প্রায় ৩টা ১৫ মিনিটে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।(Teejan Bai Pandavani)

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ছত্তিসগঢ়ের দুর্গে তাঁর বাসভবনে অসংখ্য অনুরাগী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর কথায়, তীজন বাই নিজের অসামান্য শিল্পসাধনার মাধ্যমে শুধু ছত্তীসগঢ়কেই নয়, গোটা দেশকে গর্বিত করেছেন। ভারতীয় লোকসংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।(Teejan Bai Pandavani)

ছত্তিসগঢ়ের ঐতিহ্যবাহী লোককাহিনি পরিবেশনের ধারা ‘পাণ্ডবানী’-র সবচেয়ে পরিচিত মুখ ছিলেন তীজন বাই। বর্তমান ছত্তিসগঢ়ের গনিয়ারি (Ganiyari) গ্রামে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই মহাভারতের কাহিনি গানের মাধ্যমে পরিবেশন করার প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। এমন এক সময়ে তিনি এই শিল্পচর্চা শুরু করেছিলেন, যখন পাণ্ডবানী মূলত পুরুষ শিল্পীদের দখলেই ছিল। সমাজের নানা বাধা অতিক্রম করে নিজের অনন্য কণ্ঠ, শক্তিশালী মঞ্চ উপস্থিতি এবং অভিনব বাচনভঙ্গির মাধ্যমে তিনি পাণ্ডবানীকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। তাঁর পরিবেশনা শুধু ভারতের বিভিন্ন প্রান্তেই নয়, বিদেশের মঞ্চেও সমানভাবে প্রশংসিত হয়েছে।(Teejan Bai Pandavani)

লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তীজন বাইকে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল। শিল্পীজীবনের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের শিল্পীদেরও প্রশিক্ষণ দিয়েছেন, যাতে শতাব্দীপ্রাচীন পাণ্ডবানী শিল্পধারা ভবিষ্যতেও সমানভাবে বিকশিত হতে পারে। তাঁর প্রয়াণে ভারতীয় লোকসংগীত এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল বলে মত সাংস্কৃতিক মহলের। (Teejan Bai Pandavani)

আরও পড়ুন :- মাঝে ২৫ বছরের ব্যবধান, তারপর মিলন, আজ গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে আমির খান


Exit mobile version