সম্প্রতি তামিল অভিনেতা অজিত কুমারের জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মা মোহিনী মণির প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা ও তাঁর পরিবার। এই কঠিন সময়ে অজিতের পাশে দাঁড়াতে তাঁর চেন্নাইয়ের বাড়িতে পৌঁছেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণন। অজিতের সঙ্গে তাঁদের সাক্ষাতের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল। (Vijay-Trisha)
শনিবার মোহিনী মণির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই তামিল চলচ্চিত্র জগৎ এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বাধর্ক্যজনিত অসুস্থতার কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৯। স্যোশাল মিডিয়ায় এই মৃত্যুসংবাদ জানিয়েছেন অজিত এবং তাঁর পরিবার।
মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পরই আর দেরি করেননি অজিত। দুবাই থেকে দ্রুত চেন্নাই ফিরে আসেন অভিনেতা। পরিবারের সঙ্গে এই কঠিন সময়ে থাকার জন্য তিনি সব কাজ ফেলে দেশে ফেরেন বলে জানা গিয়েছে।
এদিন অজিতের বাড়িতে পৌঁছে ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করেন বিজয়ও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, বাড়িতে পৌঁছে অজিতকে জড়িয়ে ধরে সমবেদনা জানাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণনও। দু’জনেই অজিত এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কিছু সময় তাঁদের সঙ্গে কাটান। শনিবার রাতেই বিজয়-তৃষার অজিতের বাড়িতে যাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। (Vijay-Trisha)
‘হাই-হ্যালো’ বলাও ছিল বারণ! ‘টক্সিক’-এর সেটে কিয়ারাকে কড়া নির্দেশ পরিচালকের
মোহিনী মণির মৃত্যুর পর ভারতীয় চলচ্চিত্র জগতের বহু তারকা, পরিচালক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অজিত কুমারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তামিল ইন্ডাস্ট্রির একাধিক বিশিষ্ট ব্যক্তিও এই শোকের সময় অজিতের পাশে দাঁড়িয়েছেন।
অজিতের পরিবার এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানিয়েছে অভিনেতা। অভিনেতার মায়ের প্রয়াণে তামিল চলচ্চিত্র জগৎজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। (Vijay-Trisha)
CM Vijay Sir pays homage to Ajith Sir's mother.🙏 pic.twitter.com/8ycwnIHt9R
— Dinesh (@nobody_offl) May 30, 2026

