Site icon Hindustan News Point

Viral Monkey Video: চলে গেছে বন্ধু, চোখের জলে শেষ বিদায় জানাতে হাজির বাঁদর, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োমা

Viral Monkey Video

নুষের থেকে পশুরাই মানুষের ভালো বন্ধু হয় – এই কথাটা মোটামুটি আমরা সবাই জানি এবং বিশ্বাসও করি। তবে পশুদের প্রভু ভক্তির কথা মাথায় এলেই প্রথমে মনে পড়ে কুকুরের কথাই। কিন্তু এবারের ঘটনায় কুকুর নয় বরং বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ হতে দেখা গেল এক বাঁদরকে। নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিয়োকে ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।মানুষ এবং বাঁদরের বন্ধুত্ব আজকের নয়। সেই পুরাণের রাম আর তাঁর বানরসেনার কথা তো সবার জানা। তবে সেটা পুরাণের গল্পকথা, বাস্তবে এমন বিরল ঘটনা অনেকেই দেখেননি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে কর্নাটকের রায়ারা রেড্ডি এলাকার বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা পর্বতাম্মার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে একটি বাঁদর। বৃদ্ধার শেষ যাত্রায় তাঁর প্রাণহীন দেহের পাশে বসে থাকতে দেখা যায় সেই বাঁদরকে। সে শুধু বসেই নেই, দু’হাত দিয়ে বৃদ্ধাকে জড়িয়ে যেন শেষবারের মতো বিদায় জানাচ্ছে। উপস্থিত অনেকে দাবি করেছেন বাঁদরটির চোখে সে সময় জলও দেখা যায়। (Viral Monkey Video)

স্থানীয় বাসিন্দাদের কাছে পর্বতাম্মা পরিচিত ছিলেন ‘বাঁদরপ্রেমী’ হিসেবেই। দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত এলাকার বাঁদরদের খাবার খাওয়াতেন। প্রতিদিনই তাঁর বাড়ির আশপাশে গাছে গাছে ঘুরে বেড়ানো বাঁদরদের ডাক দিয়ে খাবার দিতেন তিনি। শুধু খাবারই নয়, আদর-যত্নেও ভরিয়ে দিতেন। ফলে ধীরে ধীরে প্রৌঢ়ার সঙ্গে সেই নিষ্পাপ প্রাণীগুলি এক গভীর সম্পর্ক গড়ে ওঠে।

Sourav Ganguly Biopic: কলকাতায় শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়র বায়োপিকের শুটিং, রাজকুমারের পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা

প্রতিবেশীদের দাবি, পর্বতাম্মা অসুস্থ থাকলেও বাঁদররা তাঁর বাড়ির সামনে এসে বসে থাকত। সবাই তাই বৃদ্ধার সঙ্গে বাঁদরদের সুমধুর সম্পর্কের সঙ্গে পরিচিত ছিলেন। তবে সেই সম্পর্ক যে ঠিক কতটা গভীর ছিল, তা তাঁর মৃত্যুর দিন প্রকাশ্যে আসে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, বাঁদরটি বৃদ্ধার নিথর দেহের পাশে বসে আছে, কখনও আবার আলতো করে জড়িয়ে ধরছে। (Viral Monkey Video)

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগে ভাসছেন নেটিজেনরা। আসলে ভালোবাসার এক আলাদা ভাষা আছে। সে ভাষা শব্দে না প্রকাশ করা গেলেও, কানে শোনা না গেলেও, অনুভব করা যায়। মানুষ আর পশুর এই অদ্ভুত বন্ধনই যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল।


Exit mobile version