রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sourav Ganguly Biopic: কলকাতায় শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়র বায়োপিকের শুটিং, রাজকুমারের পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা

Published on: April 2, 2026
Sourav Ganguly Biopic
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জীবন নিয়ে তৈরি হয়ে চলেছে একটি বায়োপিক। অনেকদিন ধরেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে শুটিংয়ের কাজ শুরু হতে দেরি হচ্ছিল। শেষমেষ অপেক্ষার অবসান। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স থেকে শুটিং শুরু হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। একই সঙ্গে তিনি সিনেমার নামও প্রকাশ্যে আনলেন। (Sourav Ganguly Biopic)

বুধবার সোশ্যাল মিডিয়ায় রাজকুমার দুটি ছবি শেয়ার করেন। ছবিগুলির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, “দ্যা ওয়ান এন্ড ওনলি দাদার বায়োপিকের শুটিং শুরু হলো।” একটি ছবিতে দেখা যায় ক্ল্যাপস্টিকে জ্বলজ্বল করছে ছবির নাম- “দাদা, দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি”। এই ছবিটি প্রযোজনা করছেন লভ রঞ্জন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

‘দাদা’ নামটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছেই ‘দাদা’র সমার্থক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কারণেই বায়োপিকের নাম হিসেবে এই শিরোনাম বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রথমে ঠিক ছিল চলতি বছরের মার্চ মাসেই এই ছবি শুটিং শুরু হবে। তবে গত জানুয়ারি মাসে উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করার পর বড়সড় শারীরিক পরিবর্তনের প্রয়োজন হয় রাজকুমার রাওয়ের। ফলে গত প্রায় দেড় মাস ধরে কঠোর শরীরচর্চার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই প্রস্তুতি শেষ করেই ১ এপ্রিল ইডেন গার্ডেন্সে শুরু করলেন সৌরভের বায়োপিকের শুটিং। (Sourav Ganguly Biopic)

অভিনেতার পোস্ট সামনে আসতেই দেশজুড়ে সৌরভ অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা যায়। কমেন্টবক্সে ভক্তরা শুভেচ্ছা ও উচ্ছ্বাসে ভরিয়ে দেন। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র জীবনের গল্প বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

বদলে গেল East Bengal FC-র ম্যাচের সূচি, জেনে নিন বিস্তারিত


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Sourav Ganguly Biopic: কলকাতায় শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়র বায়োপিকের শুটিং, রাজকুমারের পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা”

Leave a Comment