রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাহুলের মঞ্চে মোদির মিমিক্রি করে ভাইরাল, কে এই পুলকিত মণি, জানেন তাঁর আসল পরিচয়?

Published on: September 20, 2026
Pulkit Mani
---Advertisement---

[ছবি: X]

রাহুল গান্ধীর ‘ছাত্ররো কি গুঞ্জ’ অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভঙ্গি, কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি নকল করে আচমকাই রাজনৈতিক চর্চার কেন্দ্রে স্ট্যান্ড-আপ কমেডিয়ান (Pulkit Mani) পুলকিত মণি। ১৯ সেপ্টেম্বর ইন্দোরের ওই অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স ঘিরে বিজেপি নেতাদের সমালোচনার পর প্রশ্ন উঠছে—কে এই কমেডিয়ান, যাঁর নাম এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে?

কে এই পুলকিত মণি?

‘হানি’ বা @hunnywhoisfunny নামে পরিচিত (Pulkit Mani) পুলকিত মণি একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। প্রায় ২০২১ সাল থেকে পেশাদার ভাবে কমেডি করছেন তিনি। তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য রাজনৈতিক ব্যঙ্গ, মিমিক্রি এবং পরিচিত ব্যক্তিত্বদের ইমপ্রেশন।

Pulkit Mani: ফরাসি শিক্ষক থেকে কমেডির মঞ্চে

কমেডিতে পুরোপুরি আসার আগে নয়ডার একটি স্কুলে ফরাসি শিক্ষক হিসেবে কাজ করতেন পুলকিত। পাশাপাশি অনুবাদের কাজও করেছেন। পরে স্ট্যান্ড-আপ এবং ডিজিটাল কনটেন্টকেই পেশা হিসেবে বেছে নেন। সোশ্যাল মিডিয়া, বিশেষত ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর পরিচিতি দ্রুত বাড়ে।

Pulkit Mani: মোদি মিমিক্রিতেই বাড়ে জনপ্রিয়তা

২০২৬ সালে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদির কথোপকথন, হাসি, হাতের ভঙ্গি, আলিঙ্গন এবং ‘মাই ফ্রেন্ড’ বলার ধরন নিয়ে তাঁর একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োটি কয়েক মিলিয়ন ভিউ পায় বলে জানা যায়। পরে ভারতে সেটির অ্যাক্সেস সীমিত হয়ে যায়।

রাহুলের অনুষ্ঠানে কী হয়েছিল?

ইন্দোরে রাহুল গান্ধীর অনুষ্ঠানে ফের মোদির মিমিক্রি করেন তিনি। সেখানে বিদেশি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা এবং সম্প্রতি এক বয়স্কা মহিলার জন্য মরির চেয়ার চাওয়ার ঘটনাও অনুকরণ করেন তিনি। স্বাভাবিকভাবেই বিজেপি নেতারা এই পারফরম্যান্সের সমালোচনা করেন। বিজেপি মুখপাত্র সিআর কেশবন একে ‘অমার্জিত সংস্কৃতি’ বলে মন্তব্য করেন।

‘Raw Hunny’ থেকে আইনি লড়াই

ফেব্রুয়ারি ২০২৬-এ তাঁর স্ট্যান্ড-আপ স্পেশাল ‘Raw Hunny’ ইউটিউবে প্রকাশিত হয়। চলতি মাসেই কপিরাইট অভিযোগে ইনস্টাগ্রাম রিল সরানো নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন (Pulkit Mani) তিনি। মামলার শুনানিতে মেটা দুটি রিল পুনরায় প্রকাশ করার কথা জানায়। আদালত অভিযুক্তদের সমনও জারি করেছে।

নির্বাচনের শেষে ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোয় নিহত ২


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment