---Advertisement---

প্রথম দিনেই বাজিমাত ‘Welcome To The Jungle ’, পেছনে পড়ল ‘ভূত বাংলা’

June 27, 2026 5:03 PM
---Advertisement---

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের ভালো সূচনা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘Welcome To The Jungle ’. শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ছবিটি প্রায় ১৫ কোটি টাকা নেট আয় করেছে বলে জানা গিয়েছে। এর আগে বৃহস্পতিবার হওয়া পেড প্রিভিউ থেকে ছবির ঝুলিতে আসে আরও ৩.৭৫ কোটি টাকা। ফলে প্রথম দিনের শেষে ভারতের মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.৭৫ কোটি টাকা। বিশ্বজুড়ে ছবিটির উদ্বোধনী দিনের মোট গ্রস আয় প্রায় ২৯ কোটি টাকা। (Welcome To The Jungle)

পরিচালক আহমেদ খান-এর এই অ্যাকশন-কমেডি ছবিটি মুক্তির দিনে দেশজুড়ে ১০,৮৯২টি শো-প্রদর্শিত হয়। হিন্দি সংস্করণে সারাদিনের গড় দর্শক উপস্থিতি ছিল ২৬.৪৬ শতাংশ। সকালে উপস্থিতি ছিল ১১ শতাংশ, দুপুরে তা বেড়ে দাঁড়ায় ২৬.৮৫ শতাংশ। সন্ধ্যায় ২৮.৮৫ শতাংশ এবং রাতের শো-তে সর্বাধিক ৩৯.১৫ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।(Welcome To The Jungle)

প্রথম দিনের আয়ের নিরিখে অক্ষয় কুমারের তিন মাস আগে মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’-কেও পিছনে ফেলেছে ‘Welcome To The Jungle ’. সেই ছবির প্রথম দিনের আয় ছিল ১২.২৫ কোটি টাকা। যদিও বর্তমানে বক্স অফিসে ছবিটির প্রতিদ্বন্দ্বী ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায়ন ভাপাস আউঙ্গা’।

Welcome’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলির সাফল্যের ইতিহাসও যথেষ্ট উল্লেখযোগ্য। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ওয়েলকাম’ উদ্বোধনী দিনে ৩.৩৫ কোটি টাকা আয় করলেও পরবর্তীতে বিশ্বজুড়ে ১১৯.৫ কোটি টাকার ব্যবসা করে। ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’ প্রথম দিনে ১৪.৪ কোটি টাকা আয় করে এবং শেষ পর্যন্ত বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়ায় ১৬৮.৭ কোটি টাকায়।(Welcome To The Jungle)

ছবির সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সংবাদমাধ্যমকে তিনি জানান, ছবি দেখে বহু মানুষ তাঁকে ফোন করে প্রশংসা জানিয়েছেন। একই দিনে তাঁর ছেলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান থাকায় তিনি ছুটি নিয়েছিলেন। ২৬ তারিখকে নিজের জন্য সৌভাগ্যের দিন বলেও উল্লেখ করেন রাবিনা। তাঁর কথায়, “এত বড় একটি কমেডি ছবিতে প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছেন। দর্শক সেই পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছেন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”(Welcome To The Jungle)

অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, লারা দত্ত, ফরিদা জলাল, জনি লিভার, শ্রেয়াস তলপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, দালের মেহেন্দি, আফতাব শিবদাসানি, মুকেশ তিওয়ারি, যশপাল শর্মা, কিরণ কুমার, জাকির হুসেন, বিন্দু দারা সিং এবং উর্বশী রাউতেলা।(Welcome To The Jungle)

আরও পড়ুন :- বাংলা ছবিতে ফের অনুপম খের, ২৬ বছর পর, প্রযোজনার পাশাপাশি অ্যাক্টিং স্কুলের পরিকল্পনা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment