বলিউডের বক্স অফিসে এখন একাধিক ছবির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। অক্ষয় কুমারের কমেডি ঘরানায় প্রত্যাবর্তন যে দর্শকদের টানতে শুরু করেছে, তার প্রমাণ মিলছে ‘Welcome to the Jungle’-এর বক্স অফিস পারফরম্যান্সে। ‘Bhooth Bangla’-র পর এটি অক্ষয়ের টানা দ্বিতীয় সফল ছবি। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুনীল শেট্টি। প্রথম সপ্তাহে ছবিটি প্রায় ৯৩ কোটি টাকা আয় করেছে। বক্স অফিস ট্র্যাকার Sacnilk-এর তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ছবিটির ঝুলিতে এসেছে প্রায় ৫ কোটি টাকা। ফলে ১০০ কোটির গণ্ডির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এই কমেডি এন্টারটেইনার। আগামী সপ্তাহেও যদি একই গতি বজায় থাকে, তাহলে ছবিটি আরও বড় সাফল্যের মুখ দেখতে পারে বলে মনে করছেন ট্রেড বিশ্লেষকরা। (Welcome To The Jungle)
তবে অক্ষয়ের ছবির সামনে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। ৩ জুলাই মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ‘Alpha’ এবং হুমা কুরেশির ‘Baby Do Die Do’। নতুন এই দুই ছবির প্রভাবে ‘Welcome to the Jungle’-এর আয়ে প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আপাতত ছবিটি বক্স অফিসে সফল হলেও ‘ব্লকবাস্টার’-এর তকমা পেতে হলে আগামী দিনগুলিতেও ধারাবাহিক ভালো ব্যবসা ধরে রাখতে হবে। (Welcome To The Jungle)
অন্যদিকে, সকলকে চমকে দিয়েছে ইমতিয়াজ আলি, দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ এবং শারভরী অভিনীত ‘Main Vaapas Aaunga’। মুক্তির শুরুতে ছবির ব্যবসা খুব একটা আশাব্যঞ্জক না হলেও দর্শকদের ইতিবাচক মুখে মুখে প্রচারের জেরে তৃতীয় সপ্তাহে ছবিটি ১৭.৪৫ কোটি টাকা আয় করেছে, যা প্রথম সপ্তাহের তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২.২৫ কোটি টাকা। (Welcome To The Jungle)
এদিকে শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রাশমিকা মন্দানা অভিনীত ‘Cocktail 2’ ভারতীয় বক্স অফিসে ৮৮.১৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ১৩৪ কোটিরও বেশি আয় করেছে। জনপ্রিয় ‘Cocktail’-এর সিক্যুয়েল হওয়ায় ছবিটি ঘিরে প্রত্যাশা ছিল অনেক বেশি। যদিও সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি, তবুও বক্স অফিসে ছবিটির পারফরম্যান্সকে সন্তোষজনক বলেই মনে করছেন ট্রেড মহল। (Welcome To The Jungle)
আরও পড়ুন :- প্রথম দিনেই বাজিমাত ‘Welcome To The Jungle ’, পেছনে পড়ল ‘ভূত বাংলা’

