---Advertisement---
lifezone nursing home

Astro Tips: মিটবে আর্থিক সমস্যা, একটি মাত্র মাটির ভাঁড় হতে পারে আপনার মুশকিল আসান

March 31, 2026 6:03 PM
Astro Tips
---Advertisement---

অনেকেই বাস্তুশাস্ত্রতে বিশ্বাস করেন। তবে জানেন কি বাস্তুর উপদেশ মেনে যদি আপনি যদি ঘরে একটি মাটির ভাঁড় রাখেন, তাহলে বহু সমস্যার সমাধান পেতে পারেন। আপনার আয় খারাপ নয়, তবে কিছুতেই সঞ্চয় করতে পারেন না? কারণ আপনার ‘বাস্তুদোষ’ আছে। কীভাবে সেই দোষ কাটবে? জেনে নিন বাস্তুশাস্ত্র কী বলছে।

অর্থ সঞ্চয়ের কথা ভাবলেই অনেকেই প্রথমে ডিজিটাল ওয়ালেট বা ফিক্সড ডিপোজিটের কথা ভাবেন। কিন্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, আপনার ঘরের শ্রী ফেরাতে পারে ছোট্ট একটি মাটির ভাঁড়। মনে রাখবেন এই ভাঁড় কেবল একটি পাত্র নয়, এটি আপনার আর্থিক স্থিতিশীলতার একটি ‘এনার্জি সেন্টার’। তবে এই ভাঁড় রাখার নির্দিষ্ট কিছু নিয়ম এবং দিক রয়েছে। আসুন দেখে নেওয়া যাক কী সেই নিয়ম। (Astro Tips)

কুবেরের আশীর্বাদ পেতে কোথায় রাখবেন এই ভাঁড়?

উত্তর দিক (The Money Corner): এটি ধনাধিপতি কুবেরের প্রিয় দিক। আপনার শোয়ার ঘর বা ড্রয়িংরুমের ঠিক উত্তর দিকে মাটির ভাঁড়টি স্থাপন করুন। দেখবেন, অযথা খরচ কমতে শুরু করেছে।

পূর্ব দিক: যদি ঘরে নেতিবাচক শক্তি অনুভব করেন, তবে পূর্ব দিকে ভাঁড় রাখুন। এটি আপনার আর্থিক সিদ্ধান্তে স্বচ্ছতা আনবে। (Astro Tips)

Horoscope : কয়েকদিন পরই বাংলার নববর্ষ -১৪৩৩, নতুন বছর কেমন কাটতে পারে, জানিয়েছেন প্রখ্যাত জ্যোতিষ পিন্টু ঘোষাল

ভাঁড় নিয়ে কী কী সতর্কতা মেনে চলবেন?

  • ভাঁড় কখনওই পুরোপুরি খালি রাখবেন না। অন্তত একটি পাঁচ টাকার কয়েন হলেও সবসময় তাতে ফেলে রাখুন। শূন্য পাত্র মানেই রিক্ততার আহ্বান।
  • বাজারে গেলে লাল বা হলুদ রঙের মাটির ভাঁড় খোঁজার চেষ্টা করুন। এই রংগুলো সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক।
  • ভাঁড়টির গায়ে ধুলো জমতে দেবেন না। মনে রাখবেন, লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে। বিশেষ করে রান্নাঘর বা বাথরুমের আশপাশে এটি রাখা থেকে বিরত থাকুন। (Astro Tips)

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Astro Tips: মিটবে আর্থিক সমস্যা, একটি মাত্র মাটির ভাঁড় হতে পারে আপনার মুশকিল আসান”

Leave a Comment