নতুন দিনের শুরুতে কেমন যাবে আপনার ভাগ্য? (Daily Horoscope 23rd May) আর্থিক লাভ হবে নাকি খরচ বাড়বে, সম্পর্কের সমীকরণ মজবুত হবে নাকি তৈরি হবে মতভেদ— সবকিছুরই ইঙ্গিত মিলবে আজকের রাশিফলে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ কোনও রাশির জীবনে আসতে পারে সুখবর, আবার কেউকে থাকতে হতে পারে একটু সতর্ক। দেখে নিন মেষ থেকে মীন— আপনার দিনটি কেমন কাটতে চলেছে।
মেষ রাশি: আজ মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। আধ্যাত্মিক চর্চা ও ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। নতুন কোনও চুক্তি বা কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। পরিবার ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গী আজ আপনাকে খুশি করার জন্য বিশেষ চেষ্টা করতে পারেন। স্বাস্থ্যও ভালো থাকবে।
বৃষ রাশি: আজ আপনার খিটখিটে স্বভাব সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কথা বলার সময় সংযম বজায় রাখা দরকার। অর্থ উপার্জনের সুযোগ মিললেও খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় কঠিন হতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে সুখবর পেতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকলেও কিছু সদস্য সমস্যার মুখোমুখি হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। (Daily Horoscope 23rd May)
শুক্রবার লক্ষ্মী-গণেশের পুজো করুন, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি
মিথুন রাশি: বাড়ি ও কর্মক্ষেত্রের চাপ আজ আপনার মেজাজে প্রভাব ফেলতে পারে। ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা করলে সতর্ক থাকুন, না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার এড়িয়ে চলুন। পরিবারে কিছু অশান্তি তৈরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দীর্ঘদিন পর জীবনসঙ্গীর সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে পারবেন। তবে স্বাস্থ্য ও আর্থিক দিক দুটোতেই কিছুটা সতর্ক থাকা দরকার।
কর্কট রাশি: আজ আনন্দময় দিন কাটাতে মানসিক চাপ এড়িয়ে চলুন। আর্থিক অবস্থার উন্নতির ফলে প্রয়োজনীয় জিনিস কেনা সহজ হবে। দায়িত্বশীল আচরণ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে দেবে। হঠাৎ কোনও রোমান্টিক আকর্ষণ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা ও স্নেহ আপনাকে খুশি করবে। তবে পরিবারের জন্য সময় কম দিতে পারায় কিছু অশান্তি হতে পারে। দাম্পত্য জীবন সুখের থাকবে। (Daily Horoscope 23rd May)
সিংহ রাশি: দিবা স্বপ্নে সময় নষ্ট না করে বাস্তব কাজে মন দিন। আত্মীয়দের সহায়তায় ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। তবে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। দৌড়ঝাঁপ বা শরীরচর্চা আজ স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।
কন্যা রাশি: দিনের শুরু শরীরচর্চা দিয়ে করলে মন ও শরীর দুটোই ভালো থাকবে। ব্যবসায়ীদের কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা এগিয়ে নিতে খরচ বাড়তে পারে। বন্ধুদের সমর্থন পাবেন। দাম্পত্য জীবন সুখের থাকবে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে পদক্ষেপ করুন, না হলে পরে অনুশোচনা হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা আপনার দিনকে সুন্দর করে তুলবে।
তুলা রাশি: সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করুন, কারণ সেটাই আজ আপনার বড় শক্তি। মা বা বড় ভাইয়ের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। জীবনসঙ্গীর কাজের চাপ কমাতে বাড়ির কাজে সাহায্য করুন। একসঙ্গে সময় কাটানোর ফলে সম্পর্ক আরও গভীর হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকেও দিনটি বেশ শুভ। (Daily Horoscope 23rd May)
বৃশ্চিক রাশি: মানসিক চাপ আজ আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। ইতিবাচক চিন্তা আপনাকে সমস্যার মোকাবিলায় সাহায্য করবে। মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন, চুরির আশঙ্কা রয়েছে। পরিচিতদের মাধ্যমে নতুন আয়ের রাস্তা খুলতে পারে। ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল মিলবে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। তবে শিক্ষার্থীদের সময় নষ্ট না করাই ভালো। (Daily Horoscope 23rd May)
ধনু রাশি: আজ আপনার শিশুসুলভ স্বভাব সবাইকে আকৃষ্ট করবে। ভ্রমণের পরিকল্পনা থাকলে ক্লান্তি এলেও আর্থিকভাবে লাভবান হতে পারেন। পরিবার ছোট বিষয় নিয়ে বড় সমস্যা তৈরি করতে পারে। ব্যক্তিগত অনুভূতি বা গোপন কথা প্রিয়জনের সঙ্গে ভাগ না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ইতিবাচক। যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন। জীবনসঙ্গী কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। (Daily Horoscope 23rd May)
শুরু হয়েছে পবিত্র ‘পুরুষোত্তম মাস’, এই সময়ে কী করবেন? জেনে নিন নিয়ম
মকর রাশি: দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে আজ কিছুটা মুক্তি পাবেন। জীবনযাত্রায় পরিবর্তন আনলে সমস্যার সমাধান সহজ হবে। বেপরোয়া আচরণে বাবা-মা অসন্তুষ্ট হতে পারেন, তাই নতুন কাজ শুরু করার আগে তাঁদের মতামত নিন। বিশেষ কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবার ও দাম্পত্য জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে।
কুম্ভ রাশি: আজ খেলাধুলা বা শরীরচর্চায় অংশ নিতে পারেন। পুরনো অসুস্থতা কিছুটা ভোগাতে পারে এবং চিকিৎসার জন্য খরচও বাড়তে পারে। বাড়ির কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখলে মন ভালো থাকবে। পরিবার ও দাম্পত্য জীবন সুখের থাকবে। স্বাস্থ্য নিয়ে বড় চিন্তার কারণ নেই। নিজের কাজ ফেলে অন্য কাজে মন দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। (Daily Horoscope 23rd May)
মীন রাশি: আজ আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। গুরুত্বপূর্ণ পরিকল্পনা সফল হতে পারে এবং নতুন আর্থিক চুক্তিও চূড়ান্ত হতে পারে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং প্রিয়জনকে সময় দিন। বাড়িতে থাকলেও পারিবারিক কিছু জটিলতা মন খারাপ করতে পারে। আর্থিক দিক মোটামুটি শুভ। (Daily Horoscope 23rd May)

