---Advertisement---
lifezone nursing home

RASHIFAL: বৃষ রাশিতে জীবন উপভোগের দিন! আর অন্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন কাটবে আজকের দিনটি ?

January 22, 2026 11:28 AM
---Advertisement---

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ: কাজ ও পারিবারিক চাপ মানসিক অস্থিরতা আনতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যে খরচ বাড়তে পারে। প্রেমজ জীবনে শূন্যতা অনুভব হলেও সময়ের সঙ্গে পরিবর্তন আসার সম্ভাবনা আছে।

বৃষ: জীবন উপভোগের দিন। খরচে লাগাম দিন। দাম্পত্য বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চলুন, নইলে অশান্তি বাড়তে পারে।

মিথুন: মতভেদ ও উত্তেজনার সম্মুখীন হতে পারেন। ভ্রমণে খরচের বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকতে পারে। RASHIFAL

কর্কট: স্বাস্থ্য সচেতন থাকুন, উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন। আর্থিক স্বস্তি মিলবে। কাজের চাপে পরিবারকে অবহেলা হতে পারে। প্রিয় বন্ধুর অভাব অনুভূত হতে পারে।

সিংহ: নতুন সুযোগ আর্থিক লাভ দিতে পারে। দাম্পত্যে সংযম জরুরি। সৃজনশীল কাজে কিছু বাধা আসতে পারে, তবে প্রিয়জনের স্বাস্থ্য আপনাকে ভাবতে পারে।

কন্যা: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। হঠাৎ অর্থলাভের যোগ। পরিবারে আনন্দের পরিবেশ। অফিসে চাপ বাড়তে পারে, প্রেমে সংযম রাখা প্রয়োজন।

তুলা: আকর্ষণীয় ব্যবহার সবার নজর কাড়বে। জমি-বাড়ির ক্ষেত্রে লাভের সম্ভাবনা। রাগ নিয়ন্ত্রণে রাখুন। প্রিয়জনের অনুভূতি বোঝার চেষ্টা করতে পারেন, সর্ম্পক মজবুত হতে পারে।

বৃশ্চিক: ভ্রমণ ও সামাজিকতায় মন ভালো থাকবে। অর্থ সাশ্রয় কঠিন হলেও পরিস্থিতি বদলাবে। কর্মক্ষেত্রে হতাশা ও বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে। RASHIFAL

ধনু: রক্তচাপের রোগীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। আর্থিকভাবে দিন শুভ হতে পারে। পরিবারের সদস্যরা প্রত্যাশা পূরণ নাও করতে পারে।

মকর: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। যন্ত্রপাতি মেরামতে খরচ হতে পারে। প্রেমে তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হওয়া থেকে বিরত থাকুন।

কুম্ভ: দয়ালু স্বভাব আনন্দ দিতে পারে। বিনিয়োগে সতর্ক থাকুন। পারিবারিক মিলন আনন্দময় হলেও আবেগজনিত সমস্যা দেখা দিতে পারে।

মীন: স্বাস্থ্য অবহেলা করবেন না, মদ্যপান এড়িয়ে চলাই ভালো। অপ্রয়োজনীয় মানুষের থেকে দূরে থাকুন। সম্পর্কের ক্ষেত্রে কঠোরতা সমস্যা বাড়াতে পারে। RASHIFAL


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

Leave a Comment