রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Election Campaign: গো ব্যাক স্লোগান থেকে দেওয়ালে গোবরের প্রলেপ, চড়ছে উত্তেজনার পারদ

Election Campaign
---Advertisement---

ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ আইএফএফ কর্মী সমর্থকদের। ভাঙড়ের বড়ালীতে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে প্রচার সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিতে যাওয়ার সময় নলমুড়ি মোড়ে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে “চোর চোর” স্লোগান দেন আইএসএফ কর্মী-সমর্থকেরা। পাশাপাশি সভায় যোগ দিতে যাওয়া তৃণমূল কর্মী-সমর্থকদেরও একই স্লোগান তোলা হয় বলে অভিযোগ।

প্রচারে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন জামুড়িয়ার তৃণমূল প্রার্থী রাম সিং। এদিন তিনি বৈরাগী বাগানে যান। বাড়ি বাড়ি প্রচার করেন। প্রচারের সময়ই স্থানীয় মানুষজন ক্ষোভ উগরে দেন। বাসিন্দারা প্রার্থীকে দাঁড়িয়ে সমস্যার কথা শোনার অনুরোধ করেন। অভিযোগ তখন রাম সিং কথা না শুনেই সেখান থেকে এগিয়ে যান। এলাকার মহিলাদের অভিযোগ, এলাকায় একাধিক সমস্যা রয়েছে, যা তাঁরা প্রার্থীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের কথা না শুনেই হরে রাম সিং চলে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন।

ক্রিকেট খেললেন রেখা পাত্র, কেমন প্রচার সারলেন আফরিন? রইল টুকরো ছবি

অন্যদিকে তৃণমূল প্রার্থী রাম সিং এর সমর্থনে লেখা দেওয়ালে পড়লো গোবর, চুন এবং মাটির ছাপ। সোমবার সাতসকালে এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জামুরিয়া ব্লক টু এর বাহাদুরপুর অঞ্চলের ২১০ নম্বর বুথ এলাকায় ওই ঘটনা ঘটেছে।

কুলপি বিধানসভায় অবনী নস্করকে প্রার্থী করেছে বিজেপি। এরপর থেকেই বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ শুরু হয়। গত দুদিন আগে কুলপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকদের একাংশ। এদিন প্রার্থী প্রত্যাহারের দাবি তুলে কুলপির চৌরাস্তা মোড়ের মাথায় বিক্ষোভ দেখান বিজেপির ওই কর্মী সমর্থকেরা। তাদের দাবি অবনী নস্কর অপরিচিত মুখ। বিজেপিতে কোনদিন তাকে দেখা যায়নি।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment