ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রুদ্রাক্ষ পরে বাথরুমে যাওয়া ঠিক? জেনে নিন শাস্ত্র কী বলছে?

rudraksha wearing rules
---Advertisement---

রুদ্রাক্ষ শুধু একটি হার নয়, মহাদেবের আশীর্বাদ। হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে খুবই পবিত্র বলে গন্য করা হয়। মনে করা হয় মহাদেবের চোখে জল থেকেই রুদ্রাক্ষর জন্ম (rudraksha wearing rules)। তাই রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় যে প্রশ্নটা অনেকের মাথায় ঘোরে, তা হলো, বাথরুমে যাওয়ার সময় কি রুদ্রাক্ষ গলায় রাখা উচিত? নাকি খুলে রাখা দরকার? ঘুমোনোর সময় কী করবেন?

rudraksha wearing rules: সঠিক নিয়ম কী?

এটি ধারণ করলে মন শান্ত থাকে, নেগেটিভ এনার্জি দূরে থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অনেকেই রুদ্রাক্ষ পরার পর একটা প্রশ্নে আটকে যান। বাথরুমে যাওয়ার সময় কি এটি খুলে রাখা উচিত? শাস্ত্রমতে, বাথরুম বা টয়লেটকে অপবিত্র জায়গা হিসেবে ধরা হয়। তাই সেখানে যাওয়ার আগে রুদ্রাক্ষ খুলে কোনও পরিষ্কার জায়গায় রাখা উচিত। কিন্তু ধরুন, আপনি অফিসে বা এমন কোথাও আছেন যেখানে খুলে রাখা সম্ভব নয়। তখন কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, সে ক্ষেত্রে রুদ্রাক্ষটি জামার ভেতরে ঢুকিয়ে বা ঢেকে রাখতে পারেন। এতে পবিত্রতা নষ্ট হয় না (rudraksha wearing rules)।

মানুষ মাত্রই ভুল হয়। হয়তো কাজের চাপে খেয়াল না করে রুদ্রাক্ষ পরেই বাথরুমে ঢুকে পড়েছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি ফিরে রুদ্রাক্ষের ওপর একটু গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর মনে মনে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করে সেটি আবার গলায় পরে নিন। ব্যস, চিন্তার কোনও কারণ নেই। তবে যদি আপনার রুদ্রাক্ষ সোনা বা রূপা দিয়ে বাঁধানো থাকে এবং খোলা-পরা ঝামেলার হয়, তাহলে অনেকে বলেন, মন থেকে মহাদেবকে স্মরণ করে গেলেও ক্ষতি নেই, কিন্তু খুলে রাখাই সর্বোত্তম।

অনেকেই রাতে এটি পরে ঘুমান। কিন্তু নিয়ম বলছে, ঘুমানোর আগে রুদ্রাক্ষ খুলে রাখা উচিত। ঠাকুরঘরে বা মাথার কাছে পরিষ্কার জায়গায় এটি রাখতে পারেন। রাতে গলায় থাকলে ঘুমের ঘোরে রুদ্রাক্ষের ওপর চাপ পড়তে পারে, যা একদমই ঠিক নয় বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now