দিল্লিতে ককক্রোচ জনতা পার্টি (CJP)-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে শনিবার, ১০ অক্টোবর, নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল পুলিশ। (Dhruv Rathee Detained) ইউটিউবার ধ্রুব রাঠি-সহ ৬০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে বলে খবর। জমায়েত ঠেকাতে ড্রোনে নজরদারি, ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো পদক্ষেপ করেছে প্রশাসন।
ধ্রুব রাঠি আটক, ৬০০-র বেশি আটক
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, (Dhruv Rathee Detained) ১০ অক্টোবর সকালে গুরুগ্রাম পুলিশের সহায়তায় ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। দ্য টাইমস অফ ইন্ডিয়া-র খবর অনুযায়ী, বিক্ষোভের আগে দিল্লি পুলিশের আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি, ১৫টি পুলিশ জেলায় অপরাধের রেকর্ড রয়েছে, এমন ৩০-৪০ জনকেও আটক করেছে পুলিশ।
ড্রোনে নজরদারি, মহিলাদের নিরাপত্তায় পিঙ্ক ফোর্স
যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে CJP। অনুমতি না মেলায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। মধ্য দিল্লিতে হোটেল লে মেরিডিয়ানের কাছে মোড়ে ড্রোনে নজরদারি চলছে। মোতায়েন করা হয়েছে পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘পিঙ্ক ফোর্স’। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে সাম্প্রতিক দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতেও এই পদক্ষেপ। (Dhruv Rathee Detained)
ইন্টারনেট বন্ধ, পরিষেবায় বিধিনিষেধ
জনপথ–কর্তব্য পথ সংযোগস্থলের চার কিলোমিটার ব্যাসার্ধে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির কাজকর্ম এবং বিক্ষোভের অধিকার—সব দিক বিবেচনা করেই বিধিনিষেধ। জন্তর মন্তরে একসঙ্গে প্রায় ১,০০০ জনের বেশি মানুষের জায়গা নেই বলেও জানিয়েছে পুলিশ। (Dhruv Rathee Detained)
বন্ধ নমো ভারত স্টেশন
আজ রাত ১০টা পর্যন্ত দিল্লির সরাই কালে খান ও নিউ অশোক নগর নমো ভারত স্টেশন বন্ধ থাকবে। তবে আনন্দ বিহার থেকে উত্তরপ্রদেশের মোদীপুরম পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। এদিকে, CJP সদস্য আশুতোষ রাঙ্কা সহ দলের প্রতিনিধিরা দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার প্রস্তুতির ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন।(Dhruv Rathee Detained)
দেবীপক্ষের শুরুর দিনটিতে কেমন থাকবে স্বাস্থ্য, সাফল্য ও অর্থলাভ? রাশিফলে কী রয়েছে?












1 thought on “দিল্লিতে CJP-র বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি-সহ আটক ৬০০”
Comments are closed.