মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পৈতৃক আগ্রার বাড়ি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। কয়েক দিন আগে ওই বাড়ির সামনে কংগ্রেসের বিক্ষোভের পর মঙ্গলবার সেখানে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করলেন একদল মহিলা। আগ্রার বিজয়নগর কলোনিতে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে অখিল ভারতীয় মাথুর বৈশ্য মহাসভা।
মঙ্গলবার বিজয়নগর কলোনির রাধা-কৃষ্ণ মন্দির থেকে শুরু হয় কলসযাত্রা। শঙ্খধ্বনি ও মন্দিরের ঘণ্টার আওয়াজের মধ্যে মহিলারা কলস নিয়ে জ্ঞানেশ কুমারের পৈতৃক বাড়ির দিকে এগিয়ে যান। সেখানে পৌঁছে বাড়ির ভিতরে-বাইরে এবং মূল দরজায় গঙ্গাজল ছিটিয়ে ধর্মীয় আচার পালন করা হয়। অনুষ্ঠানে জ্ঞানেশ কুমারের বাবা-মা সত্যবতী ও সুবোধ কুমার গুপ্ত-সহ স্থানীয় বাসিন্দা এবং সমাজের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সময় নিরাপত্তাও জোরদার করা হয়েছিল।
आगरा में ज्ञानेश कुमार के जिस घर पर कांग्रेसियों ने "गद्दार" लिखा था, आज उसका गंगाजल से शुद्धिकरण किया गया। जबकि मुख्य चुनाव आयुक्त पर उठ रहे सवाल बेहद गम्भीर हैं। https://t.co/Pr92JzYjKl
— Gaurav Gulmohar (@gauravgulmohar) October 6, 2026
এই ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বরের কংগ্রেসের বিক্ষোভ থেকে। নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁর আগরার পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস কর্মীরা। সেই সময় বাড়ির মূল দরজায় কালো রং দিয়ে ‘গদ্দার’ এবং ‘ভোট চোর’-এর মতো শব্দ লেখার অভিযোগ ওঠে। পরে পুলিশ গিয়ে সেগুলি সরিয়ে দেয়।
মহালয়ায় ইডেনে আসছেন না মোদি-শাহ, কেন হঠাৎ কাটছাঁট কর্মসূচিতে?
জ্ঞানেশ কুমারের মা সত্যবতী জানান, ওই ঘটনায় তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন। তাঁর কথায়, মঙ্গলবারের অনুষ্ঠানটি ছিল ধর্মীয় আয়োজন।
জ্ঞানেশ কুমারের বাবা সুবোধ কুমার গুপ্ত বলেন, তাঁর ছেলে দেশের সেবা করছেন। তাঁর পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ হওয়ায় পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন। মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই এই শুদ্ধিকরণের আয়োজন বলে জানান তিনি।
এদিকে, ওই বিক্ষোভের ঘটনায় কংগ্রেসের রাজ্য সম্পাদক অনিল যাদব এবং মথুরা জেলা সভাপতি মুকেশ ধনগর-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে তাঁরা জামিনে মুক্তি পান।











1 thought on “কংগ্রেসের বিক্ষোভের পর গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’, জ্ঞানেশ কুমারের আগ্রার বাড়িতে মহিলাদের কলসযাত্রা”
Comments are closed.