এ বছরের অমরনাথ যাত্রার দিণক্ষণ ঘোষণা করল অমরনাথ শ্রাইন বোর্ডে। বোর্ডের তথ্য অনুসারে ২০২৬ সালের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩ জুলাই থেকে। চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। ৫৭ দিনের এই তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করণ শুরু হবে ১৫ এপ্রিল থেকে। অমরনাথ যাত্রায় ইচ্ছুক ভক্তরা নাম নথিভুক্ত করার জন্য বেশ কিছু বিষয় নিয়ম বিধি মানাতে হয়। শ্রাইন কর্তৃপক্ষ সেসব পরীক্ষার পর অনুমতি দেয়। ( Amarnath Yatra Registration)
তাই ভক্তদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই প্রতিবছর রেজিস্ট্রেশন করা হয়। এবছর ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন ইচ্ছুক ভক্তরা। ( Amarnath Yatra Registration) অফলাইনে জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক, পিএনবি, এসবিআই ও ইয়েস ব্যাঙ্কের ৫৫০টিরও বেশি শাখায় রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইনে শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যেতে পারে।
শ্রাইনের নিয়মাবলীতে রয়েছে, উচ্চতা ও কঠিন ভৌগোলিক পরিস্থিতির কারণে অনুমোদিত চিকিৎসকের স্বাস্থ্য শংসাপত্র (CHC) বাধ্যতামূলক।স্বাস্থ্য পরীক্ষা এবং বৈধ অনুমতিপত্র ছাড়া কোনও তীর্থযাত্রীকে অনুমতি দেওয়া হবে না। ( Amarnath Yatra Registration)
আরও : NIA Notice : নন্দীগ্রামে ভোটের আগে তৃণমূলের ৪৩ নেতা-কর্মীকে NIA-র নোটিস, শুরু বিতর্ক
ঐতিহ্যবাহী পহেলগাঁও ও বালতাল—দুই পথেই যাত্রা চলবে। প্রশাসন নিরাপত্তা, চিকিৎসা শিবির ও আবাসনের ব্যবস্থা চূড়ান্ত করছে। তীর্থযাত্রীদের গরম কাপড়, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ১৩ থেকে ৭০ বছর বয়সী ভক্তরা যাত্রায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা, চিকিৎসা শিবির এবং আবাসনের ব্যবস্থা করার কাজ শুরু করেছে। ( Amarnath Yatra Registration)

