পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে নন্দীগ্রামে তুমুল রাজনৈতিক চাঞ্চল্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ নন্দীগ্রামের ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীকে নোটিস পাঠিয়েছে বলে খবর। এদের মধ্যে রয়েছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ, সামসুল ইসলামসহ পঞ্চায়েত সমিতির সদস্য ও অঞ্চল সভাপতিরা। বুথ স্তরের অনেক নেতা-কর্মীর বাড়িতেও নোটিস পৌঁছেছে। ১৭ এপ্রিল কলকাতার এনআইএ দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ( NIA Notice)
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট পরিচালনায় নিয়োজিত কর্মীদের বেছে বেছে টার্গেট করা হয়েছে। দলের নেতারা বলছেন, “বিজেপি চায় নন্দীগ্রামের ভোট বানচাল করতে। মিথ্যা মামলায় এনআইএ-র নামে হয়রানি চলছে।” অন্যদিকে বিজেপির দাবি, তদন্তের স্বার্থে এনআইএ যে কাউকে নোটিস পাঠাতে পারে। এতে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো প্রশ্নই ওঠে না। ( NIA Notice )
Asha Bhosle property: গানের রয়্যালিটি থেকে বিদেশে রেস্তরাঁ, কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে?
নন্দীগ্রাম এবারও ‘হাইভোল্টেজ’ কেন্দ্র। একদিকে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলের প্রার্থী একদা তাঁর ঘনিষ্ঠ পবিত্র কর। দুই প্রার্থীই প্রচারে কোনো জমি ছাড়তে নারাজ। এরই মধ্যে এনআইএ নোটিস ঘিরে রাজনৈতিক তাপমাত্রা আরও চড়েছে। অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন, ভোটের মুখে এই ধরনের পদক্ষেপ দলের সংগঠনকে দুর্বল করার চেষ্টা। বিজেপি অবশ্য এটিকে নিছক আইনি প্রক্রিয়া বলে উড়িয়ে দিয়েছে। ( NIA Notice )এর আগে অর্থাৎ, গত বিধানসভা নির্বাচনের সময়ে বিতর্ক হয়েছিল। নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁকে জয়ী ঘোষণা করলেও পরে পরাজিত ঘোষণা করা হয়। যেটা নিয়ে বিতর্ক হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, বিজেপি লোডশেডিং করিয়ে গণনায় কারচুপি করেছে।
নন্দীগ্রামের ভোটযুদ্ধ এখন শুধু প্রার্থীদের লড়াই নয়, কেন্দ্র বনাম রাজ্যের সংঘাতেও পরিণত হয়েছে।











2 thoughts on “NIA Notice : নন্দীগ্রামে ভোটের আগে তৃণমূলের ৪৩ নেতা-কর্মীকে NIA-র নোটিস, শুরু বিতর্ক”