Site icon Hindustan News Point

Andhra Murder Case: পরিবারে সম্মতি ছাড়াই প্রেমিককে বিয়ে, মেয়েকে শ্বাসরোধ করে খুন বাবার

Andhra Murder Case

পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করায় ২২ বছরের তরুণীকে খুন করলেন বাবা। অন্ধ্রপ্রদেশের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক পুলিশ আধিকারিকের যুক্ত থাকার এবং তরুণীর পরিবারের থেকে ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে। ইতিমধ্যে সেই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মাচেরলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম চৌদেশ্বরী। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন ওই তরুণীর। কিন্তু পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ককে মেনে নেওয়া হয়নি। এরপর গত ৪ মার্চ ওই তরুণী প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই তরুণীকে খোঁজার কাজ শুরু করে। (Andhra Murder Case)

অভিযোগ, ১৫ মার্চ মাচেরলার সার্কেল ইন্সপেক্টর ওই নব দম্পতিকে খুঁজে বার করেন। তদন্তকারীদের দাবি, ওই পুলিশ আধিকারিক তরুণীকে তাঁর প্রেমিকের কাছ থেকে আলাদা করে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন এবং পরিবারের হাতে তুলে দেন।

Shubman Gill Injury: অনুপস্থিত রাজস্থান ম্যাচে, চোটের জন্য IPL থেকেই বাদ শুবমান?

এর ঠিক তিনদিন পর নিজের বাড়ি থেকেই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, মেয়ের পালিয়ে গিয়ে বিয়ে করা মেনে নিতে না পেরে তার বাবা তাকে খুন করেন। যদিও পরিবারের তরফে প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ময়নাতদন্তের পর জানা যায় যে এটি আসলে কোনও আত্মহত্যার ঘটনা নয় বরং বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে ওই তরুণীকে খুন করা হয়েছে। (Andhra Murder Case)

ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত ওই তরুণীর বাবা চন্দ্রেশ্রীনু এবং এক আত্মীয়কে খুনের দায়ে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই পুরো ঘটনায় ওই পুলিশকর্মীর ভূমিকা নিয়েও তদন্ত চলছে।


Exit mobile version