---Advertisement---
lifezone nursing home

Shubman Gill Injury: অনুপস্থিত রাজস্থান ম্যাচে, চোটের জন্য IPL থেকেই বাদ শুবমান?

April 5, 2026 1:48 PM
Shubman Gill Injury
---Advertisement---

চলতি IPL মরশুমে একেবারেই ভালো শুরু করতে পারেনি গুজরাট টাইটান্স। টানা দুই ম্যাচে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে দুশ্চিন্তা বাড়ালেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill Injury)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামেননি তিনি, নেতৃত্বের দায়িত্ব সামলান রশিদ খান।

গিলের অনুপস্থিতি নিয়ে শুরু হয় জল্পনা। তবে গুজরাট শিবির সূত্রে জানা গিয়েছে, পেশির চোটের কারণেই এই ম্যাচে খেলেননি ভারতীয় তারকা ব্যাটার। দলের সহকারী কোচ পার্থিব প্যাটেল জানিয়েছেন, কয়েকদিন ধরেই ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন গিল। মেডিক্যাল টিমের মতে, এটি মূলত ‘মাসল স্প্যাজ়ম’। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও নেক স্প্রেইনের সমস্যায় ভুগেছেন গিল। ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় চলাকালীন এই চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ফলে একই জায়গায় ফের সমস্যা দেখা দেওয়ায় সতর্ক গুজরাট টিম ম্যানেজমেন্ট।

শনিবারের ম্যাচে টসে রশিদ খান স্পষ্টই জানান, “গিলের পেশিতে টান রয়েছে। আশা করছি, খুব দ্রুত ও দলে ফিরবে।” গিলের পরিবর্তে দলে সুযোগ পান ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার কুমার কুশাগ্র, যিনি এই ম্যাচে অভিষেক করেন।

গিলের অনুপস্থিতি গুজরাটের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম ম্যাচে ৩৯ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। তার উপর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে তাঁর না থাকা দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তবে স্বস্তির খবর, চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। পার্থিব প্যাটেল জানিয়েছেন, “আশা করছি আগামী ম্যাচের আগেই গিল পুরোপুরি ফিট হয়ে যাবে।”

গুজরাট টাইটান্সের পরবর্তী ম্যাচ ৮ মার্চ, প্রতিপক্ষ ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে গিলের প্রত্যাবর্তনই এখন ভক্তদের সবচেয়ে বড় আশা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Shubman Gill Injury: অনুপস্থিত রাজস্থান ম্যাচে, চোটের জন্য IPL থেকেই বাদ শুবমান?”

Leave a Comment