বেঙ্গালুরুর রাজাগোপালনগরে আন্ডারপাসে কাজ করতে গিয়ে মাটি ধসে পরে মৃত্যু হলো দুই শ্রমিকের। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ উত্তর বেঙ্গালুরুর FTI সার্কেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। আচমকা মাটি ধসে পড়ায় তার নীচে চাপা পড়েন দুই শ্রমিক। মৃতদের নাম সোনারাম এবং পরিমল। (Bengaluru News)
কাজের মাঝেই আচমকা বিপদ
ঘটনার সময় আন্ডারপাসের নির্মাণস্থলে মোট পাঁচ জন শ্রমিক কাজ করছিলেন। আন্ডারপাসটি তৈরি করছে বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি বা BDA। কাজ চলার মাঝেই আচমকা মাটি ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই মাটির নীচে চাপা পড়েন শ্রমিক সোনারাম এবং পরিমল।
বাকি তিন শ্রমিকও তখন ঘটনাস্থলেই ছিলেন। মাটি ধসে পড়তে দেখে তাঁরা দ্রুত সেখান থেকে সরে যান। কোনওরকমে তিন জনই নিরাপদে বেরিয়ে আসেন। (Bengaluru News)
ঘটনাস্থলে আতঙ্ক
আচমকা এই ঘটনায় নির্মাণস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই শ্রমিক মাটির নীচে আটকে পড়ায় শুরু হয় তাঁদের উদ্ধারের চেষ্টা। পরে জানা যায়, সোনারাম এবং পরিমলের মৃত্যু হয়েছে।
একসঙ্গে কাজ করছিলেন পাঁচ জন। কয়েক মুহূর্তের ব্যবধানে তাঁদের মধ্যে দু’জন প্রাণ হারালেন। বাকি তিন জন কোনওরকমে রক্ষা পেলেন। বেঙ্গালুরুর ব্যস্ত শহরে নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ফের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। (Bengaluru News)
আরও পড়ুন :- ফাইভ স্টার হোটেলে খুন, উদ্ধার দুই দেহ, কী ঘটেছিল?









