রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিজেপির সাংগঠনিক রদবদল, গুরুত্বপূর্ণ পদে স্মৃতি ইরানি, বাংলায় নীতিনের টিমে কে কে?

bjp organisational overhaul
---Advertisement---

বিজেপির সাংগঠনিক পদে বিরাট রদবদল। আসন্ন ২০২৯-এর নির্বাচনকে সামনে রেখে সভাপতি নীতিন নবীন-এর নেতৃত্বে সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদল করল পদ্ম শিবির। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে তাঁরই পদে বহাল রাখা হল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পেলেন গুরুত্বপূর্ণ পদ (bjp organisational overhaul)।

bjp organisational overhaul: কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পদে স্মৃতি-বসুন্ধরা

জাতীয় পদাধিকারীদের তালিকায় রয়েছেন ১৩ জন জাতীয় সহ-সভাপতি এবং ৮ জন জাতীয় সাধারণ সম্পাদক। অভিজ্ঞ নেতাদের সঙ্গে নতুনদের জায়গা দিয়ে সংগঠনে ভারসাম্য তৈরির চেষ্টা করা হয়েছে।  রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া জাতীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। একই পদে জায়গা পেয়েছেন বিজেপির অভিজ্ঞ নেতা রাম মাধব। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। ১৩ জন জাতীয় সহ-সভাপতির মধ্যে ৬ জনই মহিলা। যা দলীয় সাংগঠনিক পদে মহিলারা অধিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে (bjp organisational overhaul)।

বিজেপির জাতীয় সহ-সভাপতিদের তালিকায় বসুন্ধরা রাজে ছাড়াও আরও বেশ কয়েকটি নাম রয়েছে। তাঁরা হলেন, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত, দিল্লির রাম মাধব, ওড়িশার বৈজয়ন্ত জয় পান্ডা, অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরী, উত্তরপ্রদেশের রেখা ভার্মা এবং পঞ্জাবের সর্দার মনপ্রীত সিং বাদল।

বাংলা থেকে নীতিনের টিমে কারা?

পাখির চোখ ২০২৯ -এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই গুটি সাজালো বিজেপি। সাংগঠনিক স্তরের বিরাট রদ-বদল করলেন নীতিন নবীন। তৈরি করলেন আগামী নির্বাচনের নীল নকশা। এবার সেই টিমে জায়গা করে নিল বাংলা। বিজেপির জাতীয় সম্পাদকের পদ পেলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। পাশাপাশি বিজেপির জাতীয় স্তরে নতুন সহ-সভাপতির পদ পেলেন চিকিৎসক মধুচন্দ্রা কর।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বিজেপির সাংগঠনিক রদবদল, গুরুত্বপূর্ণ পদে স্মৃতি ইরানি, বাংলায় নীতিনের টিমে কে কে?”

  1. [8191]superbaji Official Login | অনলাইনে ক্যাসিনো গেম ও দ্রুত বিকাশ পেমেন্ট,superbaji অফিসিয়াল লগইন করে সেরা স্লট গেমের নিয়ম জানুন এবং অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন দ্রুত বিকাশ পেমেন্ট সুবিধা। আজই যুক্ত হন। visit: superbaji

    Reply
  2. [933]dewetoto | Login Resmi Link Alternatif Slot Gacor Hari Ini,dewetoto menyediakan link alternatif terbaru untuk akses mudah. Nikmati judi online deposit pulsa dan panduan main baccarat online. Daftar dan mainkan sekarang! visit: dewetoto

    Reply

Leave a Comment