Site icon Hindustan News Point

Chattisgarh Explosion: ছত্তিশগড়ে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪, মৃতদের পরিবারকে আর্থিক অনুদান ঘোষণা

Chattisgarh Explosion

ছত্তিশগড়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বয়লার বিস্ফোরণের ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রথমে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে সময় যত এগিয়েছে, ততই সামনে এসেছে আরও মর্মান্তিক তথ্য।

পুলিশ সুপারিনটেনডেন্ট প্রফুল্ল ঠাকুর জানিয়েছে, শেষ পাওয়া তথ্য অনুযায়ী এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং পরিজন আহত অবস্থায় রয়েছেন। ওই আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁদের রায়পুরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা চলছে। (Chattisgarh Explosion)

মঙ্গলবার দুপুরে ২টো নাগাদ আচমকাই ছত্তিশগড়ের শক্তি জেলার বেদান্ত লিমিটেড এর অধীনস্থ একটি পাওয়ার প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, মুহূর্তের মধ্যে আগুন আর ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের অঞ্চলের বেশ কিছু অংশও কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে ওই সময় প্ল্যান্টে কর্মরত বেশ কিছু শ্রমিকের মৃত্যু ঘটে এবং বহু শ্রমিক আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে।

Chattisgarh Explosion: বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত ১০, আহত বহু

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতদের পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার দায়ভার ও সরকারি তরফে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। (Chattisgarh Explosion)

প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


Exit mobile version