রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Chattisgarh Explosion: বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত ১০, আহত বহু

Published on: April 14, 2026
Chattisgarh Explosion
---Advertisement---

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শিল্পাঞ্চল। ছত্তিশগড়ের শক্তি জেলার বেদান্ত লিমিটেড এর অধীনস্থ একটি পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ শ্রমিকের, গুরুতর জখম হয়েছেন বহু মানুষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর ২টো নাগাদ আচমকাই ওই প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, মুহূর্তের মধ্যে আগুন আর ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের অঞ্চলের বেশ কিছু অংশও কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে ওই সময় প্ল্যান্টে কর্মরত বেশ কিছু শ্রমিকের মৃত্যু ঘটে এবং বহু শ্রমিক আহত হন। (Chattisgarh Explosion)

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ থেকে ৪০ জনেরও বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পরেই পাওয়ার প্ল্যান্টে হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই প্রাণ বাঁচাতে দৌড়তে থাকেন, কেউ আবার ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী এবং উদ্ধারকারী দল। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। দমকল বাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বহু শ্রমিকের শরীর দগ্ধ হয়েছে এবং গুরুতর আঘাতের চিহ্নও রয়েছে। কিছু রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক, তাঁদের ICU তে রাখা হয়েছে। (Chattisgarh Explosion)

প্রাথমিক তদন্তে অনুমান, বয়লারের কোনও পাইপ বা টিউব ফেটে যাওয়ার ফলেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত সঠিক কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। প্রশাসনের তরফে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত ঘটনার কারণ সামনে আসে। বেদান্ত লিমিটেডের কর্তৃপক্ষের তরফেও এই দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছন কেন বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও প্রশাসনের তরফে মৃতদের পরিবারদের আর্থিক সাহায্য করার কথা বলা হয়েছে। পাশাপাশি, এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে দিকেও নজর দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ছত্তিশগড়ের এই ভয়াবহ বিস্ফোরণের পর শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে এত বড় একটি প্ল্যান্টে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। শ্রমিকদের নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি—সব কিছু নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। (Chattisgarh Explosion)

East Bengal FC: বড় খারাপ ইস্টবেঙ্গল শিবিরে, চোট পেয়ে গোটা ISL থেকে ছিটকে গেলেন এই প্লেয়ার


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now